আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

নতুন বাড়িতে ক্যামেরাবন্দী ক্যাট-রণবীর

নতুন বাড়িতে ক্যামেরাবন্দী ক্যাট-রণবীর

বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন বলিউডের আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক ছাদের নিচে বসবাস শুরু করার পরও নিশ্চুপ তাঁরা। অবশ্য রণবীর-ক্যাট চুপচাপ থাকলেও বসে নেই সংবাদকর্মীরা। বরাবরের মতো এবারও এ জুটির খবর বের করতে উঠে-পড়ে লেগেছেন তাঁরা। আর তাঁদের চেষ্টাও বিফলে যায়নি। নতুন বাড়িতে রণবীর-ক্যাটরিনাকে ক্যামেরাবন্দী করতে পেরেছেন তাঁরা। রণবীর-ক্যাটরিনার এই ছবি প্রকাশের পর অনলাইনে রীতিমতো হইচই পড়ে গেছে।মুম্বাইয়ের কার্টার রোডের নতুন বাড়িতে উঠেছেন রণবীর-ক্যাটরিনা। বাড়ির অন্দরসজ্জার কাজ করেছেন স্থপতি আশিস শাহ। চমৎকার এ বাড়িতে আছে দুটি টেরাস। সদ্য প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাথায় টুপি পরে নতুন বাড়ির টেরাসে দাঁড়িয়ে আছেন রণবীর। আরেকটি ছবিতে ক্যাটরিনাকেও দেখা গেছে নতুন বাড়িতে। শার্ট, প্যান্ট ও সাদা জুতা পরা ক্যাট চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।মুম্বাইয়ের পালি হিল এলাকায় কৃষ্ণরাজ বাংলো বাড়িতে মা-বাবার সঙ্গে থাকেন রণবীর। মাস কয়েক আগেই একসঙ্গে থাকার জন্য কার্টার রোডে একটি বাড়ি পছন্দ করেন রণবীর-ক্যাট। জগ্গা জাসুস ছবির শুটিংয়ের কাজে ব্যাংকক যাওয়ার আগে ওই বাড়িতে ওঠার কথা ছিল তাঁদের। কিন্তু রণবীরের বাবা ঋষি কাপুর হঠাৎ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করেন রণবীর-ক্যাটরিনা। তবে শেষ পর্যন্ত ঠিকই বাবা ঋষি কাপুর ও মা নিতু কাপুরকে ছেড়ে প্রেমিকা ক্যাটরিনাকে নিয়ে নতুন বাড়িতে উঠলেন ‘জুনিয়র কাপুর’ রণবীর। আর তার অকাট্য প্রমাণ ক্যামেরাবন্দী রণবীর-ক্যাট।

শেয়ার করুন

পাঠকের মতামত