আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

বলিউডের একটি সিনেমা ফ্যান্টমের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ

বলিউডের একটি সিনেমা ফ্যান্টমের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ

স্বাস্থ্য সেবা প্রদানকারী আন্তর্জাতিক একটি দাতব্য সংস্থা মেদসা স’ ফ্রঁতিয়ের বা এমএসএফ বলিউডের একটি চলচ্চিত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে।
সংস্থাটি বলছে, এই সিনেমার কারণে যুদ্ধ-কবলিত দেশগুলোতে তাদের কর্মকর্তারা বিপদের মুখে পড়তে পারেন।
এনজিওটি বলছে, ফ্যান্টম নামের ওই ছবিতে একজন সাহায্য-কর্মীকে অস্ত্রসহ এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে মনে হতে পারে ওই কর্মী তাদের সংস্থায় কাজ করছেন।
কিন্তু সংস্থাটি বলছে, তাদের নীতিতে কড়াকড়িভাবে অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বলা হয়েছে।
এমএসএফের কর্মকর্তারা মনে করছেন, ছবিটির এধরনের কাহিনির কারণে তাদের নিরপেক্ষতার সুনাম নষ্ট হয়ে যেতে পারে।
এই অভিযোগের জবাবে সিনেমাটির প্রযোজকদের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ছবিটিতে সাইফ আলী খান একজন সৈন্যের ভূমিকায় অভিনয় করেছেন যিনি ২০০৮ সালে মুম্বাই শহরে সন্দেহভাজন হামলাকারী পাকিস্তানি জঙ্গিদের পাকড়াও করার চেষ্টা করছেন।
ছবিতে দেখা যায়, এই অভিযানে তিনি ‘মেডিসিন ইন্টারন্যাশনাল’ নামের একজন সাহায্য কর্মীর সহযোগিতা নিয়েছেন যে চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।
ছবিটিতে অবশ্য মেদসা স’ ফ্রঁতিয়েরের নাম উল্লেখ করা হয়নি।
এমএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ছবির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ছবিটির একটি চরিত্র একটি বন্দুক ধরে আছে, এমএসএফের কর্মকর্তারা যা কখনোই করবে না।
পাকিস্তানের একটি জঙ্গি গ্রুপের প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের অভিযোগের পর সেদেশের একটি আদালত এই ছবিটি নিষিদ্ধ করেছে।
ভারতের অভিযোগ ওই গ্রুপটি মুম্বাই হামলার পরিকল্পনাকারী।


শেয়ার করুন

পাঠকের মতামত