আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সর্বকালের সেরার স্বীকৃতি পেলো ‘পথের পাঁচালী’

সর্বকালের সেরার স্বীকৃতি পেলো ‘পথের পাঁচালী’

সত্যজিৎ রায়; এই একটি নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলা ভাষার চলচ্চিত্রের অনেক গৌরব ও ইতিহাসের গল্প। তার অনবদ্য সব সৃষ্টি সময়ের সীমান্ত ভেদ করে এখনও মুগ্ধতা ছড়ায়। অস্কারজয়ী এই নির্মাতার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’। যেটা মুক্তি পায় ১৯৫৫ সালে। বিভিন্ন প্রজন্মের দর্শকের কাছে এটি অসামান্য ভালোবাসা পেয়েছে। এবার এলো সমালোচকদের আনুষ্ঠানিক স্বীকৃতি।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-র জরিপ অনুসারে, ভারতের সর্বকালের সেরা সিনেমা ‘পথের পাঁচালী’। শতাধিক ভাষার দেশ ভারতের সমস্ত ইন্ডাস্ট্রির সিনেমাকে টপকে সেরার খেতাব পেলো সত্যজিতের এই অমর সৃষ্টি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশেষ এই তালিকা প্রকাশ করেছে ফিপরেস্কি-ইন্ডিয়া বিভাগ। সংগঠনটির ৩০ জন সদস্যের ভোটে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দশটি সিনেমা। এর মধ্যে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার সিনেমা। জনপ্রিয় ইন্ডাস্ট্রি তামিল ও তেলেগুর কোনও সিনেমা তালিকায় স্থান পায়নি।

ফিপরেস্কির এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋত্বিক ঘটক নির্মিত বাংলা সিনেমা ‘মেঘে ঢাকা তারা’। এটি মুক্তি পেয়েছিলো ১৯৬০ সালে। এরপর যথাক্রমে রয়েছে- মৃণাল সেন নির্মিত ‘ভুবন শোম’ (১৯৬৯), আদুর গোপালকৃষ্ণানের ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরিশ কাসারাভাল্লি পরিচালিত ‘ঘটশ্রদ্ধা’ (১৯৭৭), এমএস সাথ্যু নির্মিত ‘গরম হাওয়া’ (১৯৭৩), সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ (১৯৬৪), শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), গুরু দত্তের ‘পিয়াসা’ (১৯৫৭) ও রমেশ সিপ্পি নির্মিত ‘শোলে’ (১৯৭৫)।

উল্লেখ্য, ‘পথের পাঁচালী’র মাধ্যমে শুধু সত্যজিৎ রায়ের অভিষেক হয়নি, বাংলা তথা পুরো উপমহাদেশের চলচ্চিত্রে নতুন এক ধারা জাগ্রত হয়। যা ক্রমশ পরিণত হয়ে এখন অনেক বেশি প্রতিষ্ঠিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। পরবর্তীতে এর দুটি সিক্যুয়েল নির্মিত হয়, এগুলো হলো ‘অপরাজিতা’ ও ‘অপুর সংসার’। তিনটি সিনেমাকে একসঙ্গে অপু ট্রিলজি বলে অভিহিত করা হয়।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি) প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে। কান চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে তারা পুরস্কার দিয়ে থাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত