আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

টাইটানিকে জ্যাকের মৃত্যু: বিতর্কের ‘শেষ’ চান নির্মাতা

টাইটানিকে জ্যাকের মৃত্যু: বিতর্কের ‘শেষ’ চান নির্মাতা

নব্বই দশকের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’ এর নায়ক জ্যাকের মৃত্যুর বৈজ্ঞানিক কারণ সামনে এনে পুরনো বিতর্কের অবসান ঘটাতে চান নিমার্তা জেমস ক্যামেরন। অস্কারজয়ী সিনেমাটি মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এক অমীমাংসিত বিতর্কের জন্ম দিয়েছিল; সিনেমা মুক্তির ২৫ বছর পর এবার সেই বিতর্কের শেষ চাইছেন তিনি।

এতদিনেও কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই পর্দাপ্রেমের ‘রোজ ও জ্যাক’ চরিত্র মনে রেখেছেন ভক্তরা। সিনেমার মতই চরিত্র দুটি যেন এক কালজয়ী যাত্রার সাক্ষী থেকে গেল। ১৯৯৮ সালে সিনেমাটি মুক্তির পর ভক্ত-অনুরাগীদের অনেকেরই দাবি ছিল, জাহাজটির ডুবে যাওয়ার ভয়াবহতার মধ্যেও জ্যাক বেঁচে থাকতে পারতেন, যদি রোজ ভাসমান দরজার টুকরোটিতে আরেকটু হেলে থাকতেন।

সেই বিতর্ক তখন তারকাদের মধ্যেও পৌঁছে গিয়েছিল। অভিনেতা ব্র্যাড পিট, মারগট রবি ও এমনকি কেট নিজেও প্রশ্নবানে জর্জরিত করেছিলেন দৃশ্যটিকে। এর নির্মাতা সম্প্রতি ‘জ্যাকের মৃত্যুকে’ কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ইতি টানতে ‘মৃত্যুর’ বৈজ্ঞানিক কারণ সামনে এনেছেন।

শুক্রবার দ্য টরন্টো সানকে তিনি বলেন, তারা পুরো বিতর্কের অবসান ঘটাতে বিশেষজ্ঞদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ‘ফরেনসিক’ বিশ্লেষণ করেছেন। পানিতে ভাসমান সেই দরজার টুকরো, যেটিতে রোজ ভাসছিলেন, এটি কেবল তার ভর নিতেই সক্ষম ছিল বলে জানালেন ক্যামেরন।

“একজন হাইপোথার্মিয়া বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে একই রকম আরেকটি দরজা তৈরি করেছিলাম। এছাড়া কেট ও লিওনার্দোর সমান ওজনের দুজন স্টান্টম্যানকে নিয়ে অনেকভাবে পরীক্ষা করে দেখেছিলাম। বরফের জলে রেখেও দেখেছি, কোনোভাবে দুজনের বেঁচে থাকা সম্ভব ছিল না। দুজনের মধ্যে কেবল একজনই বেঁচে থাকতে পারত।”

এদিকে টাইটানিক-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৯ ডিসেম্বর সিনেমাটির ‘ফোরকে’ ভার্সন প্রকাশ করা হচ্ছে। সেজন্যই করা ‘দরজার টুকরোর’ ফরেনসিক পরীক্ষা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণার জন্য দারুণ সংযোজন হবে বলে মনে করছেন ক্যামেরন। তবে এ বিষয়ে ন্যাশনাল জিওগ্রাফি কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে যদিও ক্যামেরন ‘মিথবাস্টারস’- এর একটি সাক্ষাৎকারে জ্যাকের মৃত্যুকে শৈল্পিক কারণে বলে দাবি করেছিলেন। “জ্যাকের মৃত্যু প্রয়োজনীয় হয়ে উঠেছিল। অনেকটা রোমিও-জুলিয়েটের মত। প্রেম, ত্যাগ ও মৃত্যুকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে গেছে। ত্যাগের মধ্যদিয়ে ভালবাসা পরিমাপ করা যায়।” সেই বিতর্ক উৎরে এবার তার অবসান চেয়ে ক্যামেরন বলেন, “নতুন ভার্সন ঘিরে হয়তো আর নতুন করে কোনো বির্তক তৈরি হবে না। ২৫ বছর পর আমাকে আর এই নিয়ে কথা বলতে হবে না।”


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত