আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বৃহন্নলা’র জাতীয় পুরষ্কার বাতিল; শাস্তির মুখে নির্মাতা

‘বৃহন্নলা’র জাতীয় পুরষ্কার বাতিল; শাস্তির মুখে নির্মাতা

দেশীয় চলচ্চিত্র ‘বৃহন্নলা’কে কয়েকটি শাখায় জাতীয় পুরষ্কার দেয়ার পর সেগুলোকে বাতিল ঘোষণা করেছে সরকার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর থেকেই ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘বৃহন্নলা’ সংশ্লিষ্ট পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ।

শুধু পুরস্কার বাতিল করা–ই নয়, পরিচালক মুরাদ পারভেজের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।

আজ রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব কথা জানান।

‘বৃহন্নলা’ চলচ্চিত্রটির বিরুদ্ধে নকলের অভিযোগের সত্যতা পাওয়ায় সেরা চলচ্চিত্র, সেরা কাহিনিকার ও সেরা সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত সব পুরস্কারই বাতিল করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘বৃহন্নলা’র মূল কাহিনি পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোটগল্প ‘গাছটি বলেছিল’ থেকে নেওয়া। কিন্তু ছবিতে মুরাদ পারভেজ কাহিনিকার হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন। পুরস্কার ঘোষণার পর থেকে এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে নানা সমালোচনা।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মৌলিক গল্পের ছবিকেই দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘বৃহন্নলা’ ছবির ক্ষেত্রে মুরাদ পারভেজ আরেকজনের গল্প নিজের নামে চালিয়ে দিয়েছেন, যা জালিয়াতি। এর জন্য তাঁকে শাস্তি পেতে হবে। সরকারি অনুদান নিয়ে এমন কাজ করা গর্হিত অপরাধ।

শেয়ার করুন

পাঠকের মতামত