আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

‘পরের জন্মে গোবিন্দকে স্বামী হিসেবে চাই না’, বলেন সুনীতা

‘পরের জন্মে গোবিন্দকে স্বামী হিসেবে চাই না’, বলেন সুনীতা

বৈবাহিক জীবনের ৩৭ বছর পার করে দিয়েছেন তারা। একসঙ্গে কাটিয়েছেন নানা মুহূর্ত। বলিউড অভিনেতা গোবিন্দ এবং সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে নানা জল্পনা চলছে। সুনীতার সাম্প্রতিক বক্তব্যে তাদের সম্পর্কের গভীরতা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কের বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে।

যদিও তারা বর্তমানে আলাদা বাড়িতে থাকেন। এ কথা জানার পর স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করেছিলেন, তবে কি তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। সুনীতা নিজেই নিশ্চিত করেছিলেন, তাদের মধ্যে কোনও সমস্যা নেই। আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। পুরো বিষয়টিই আলাদা রুটিন এবং ব্যক্তিগত পছন্দের কারণে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই সাক্ষাৎকারে গোবিন্দর আনরোম্যান্টিক স্বভাব এবং তার প্রতি সময়ের অভাব নিয়ে সুনীতার কিছুটা অভিমান নজরে এসেছিল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তিনি খুব কমই পেয়েছেন। এমনকি তিনি মজা করে বলেছেন, পরের জন্মে যেন গোবিন্দ তার স্বামী না হন।


সুনীতা বলেন, ‘আগে আমাদের দাম্পত্য সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০ এর বেশি বয়স। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

শুধু তাই নয়, দিন কয়েক আগে অভিনেতার স্ত্রী নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন তার পর মদ নিয়ে বসেন।

সুনীতার কথায়, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি গোবিন্দর প্রতি পুরোপুরি আস্থা রেখেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত করেছেন।

তাদের সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে সুনীতা জানিয়েছেন, মেয়ে টিনা বলিউডে নিজের ছাপ রাখতে পারেননি, তবে ছেলে যশবর্ধনকে নিয়ে তার অনেক স্বপ্ন। যশ কিছুদিনের মধ্যেই বলিউডে অভিষেক করবেন বলে আশা করছেন তিনি।

এই তারকা জুটির ৩৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে ভালো খারাপ দুই অধ্যায়ই বর্তমান। যদিও সুনীতা ও গোবিন্দর সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন বর্তমান। তবে তা নিয়ে জুটির কেউই স্পষ্ট মন্তব্য করেননি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত