আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

অবশেষে ‘তাণ্ডব’ নিয়ে ধ্বংসের ইঙ্গিত দিলেন শাকিব

অবশেষে ‘তাণ্ডব’ নিয়ে ধ্বংসের ইঙ্গিত দিলেন শাকিব

ঈদুল ফিতরে ‘বরবাদ’ করে দিয়ে এবার ঈদুল আজহায় ‘তাণ্ডব’ চালাবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় মেগাস্টার ব্যস্ত ‘তাণ্ডব’ সিনেমার শেষ মুহুর্তের কাজ নিয়ে। অবশেষে  ‘তাণ্ডব’ নিয়ে ধ্বংসের ইঙ্গিত দিলেন শাকিব। 

আজ রোববার সামাজিক মাধ্যমে পূর্বনির্ধারিত কথা অনুযায়ী এলো ‘তাণ্ডব ফরকাস্ট। 

এ যেন ধ্বংসের সিগন্যাল! এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।

এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার!

একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি! 

শাকিবময় পুরো ফরকাস্টে অন্য অভিনয়শিল্পীরা কয়েক সেকেন্ডের বেশি সুযোগ পাননি। জয়া আহসানের ভাগেও জুটেছে একটি দৃশ্য। কিন্তু দেখা যায়নি সাবিলা নূরকে। হয় দর্শকের তেষ্টা জিইয়ে রাখতেই আড়ালে রাখা হয়েছে অভিনেত্রীকে।

এইদিকে ফরকাস্টটি প্রকাশমাত্র সামাজিক মাধ্যমে তাণ্ডব শুরু হয়েছে। মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘এবারও একলাই কাঁপাবে মেগাস্টার শাকিব খান।’ অন্য একজনের কথায়, ‘এই বসকে কেউ থামা।’ এরকম অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ঠাঁসা কমেন্ট বক্স। তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের ষোলোআনা-ই দিতে পেরেছেন শাকিব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত