আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আলতাফ মাহমুদ, রুমিকে ধরিয়ে দেয়া লোক বীরপ্রতীক!

আলতাফ মাহমুদ, রুমিকে ধরিয়ে দেয়া লোক বীরপ্রতীক!

‘যে ব্যক্তি ৩২ জন মুক্তিযোদ্ধাকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন’, সেই বীর প্রতীক আব্দুস সামাদের বীরত্বগাথা একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চ অভিনেত্রী শিমুল ইউসুফ।
একইসঙ্গে ওই চ্যানেলের নাম পাল্টে ‘বেঈমান টেলিভিশন’ রাখার প্রস্তাব করেছেন তিনি।৯ ডিসেম্বর মঙ্গলবার শিমুল ইউসুফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখে এ ক্ষোভ প্রকাশ করেন।
পাঠকদের জন্য তার পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘বীর প্রতীক’ আব্দুস সামাদকে আজ ৭১ টেলিভিশনে দেখানো হলো এবং আমরা তার বীরত্বগাথা শুনলাম। এই সেই আব্দুস সামাদ, যে আলতাফ ভাই, রুমি, জুয়েল, হাফিজ, আজাদ, বদি ও বাকেরসহ ৩২ জন মুক্তিযোদ্ধাকে পাকবাহিনীর সাথে বাড়ি বাড়ি গিয়ে ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে ১৬ ডিসেম্বর রাজসাক্ষী হয়ে এই সামাদ মুক্তি পায়।
আমার নিজের চোখে দেখা, পাকবাহিনীর কাছে আলতাফ ভাইকে এই সামাদের চিনিয়ে দেয়ার দৃশ্য। যে টেলিভিশনের নাম ৭১ – যে ১৯৭১ কে বুকে ধারণ করে আমাদের বেড়ে ওঠা – সেই টেলিভিশনে এই দৃশ্য আমাকে কোনদিন দেখতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। হয় এই টেলিভিশনের নাম পাল্টে বেঈমান টেলিভিশন রাখা হোক আর না হয় এর কর্তৃপক্ষকে… থাক আর লিখতে পারছি না।
-শিমুল ইউসুফ

শেয়ার করুন

পাঠকের মতামত