আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের সেরা ৫ পরকীয়া প্রেমের কাহিনী

বলিউডের সেরা ৫ পরকীয়া প্রেমের কাহিনী

সিনেমা জগতে তাদের কেমিস্ট্রি ছিল সুপারহিট। কিন্তু পর্দার এই প্রেম কখনো বাস্তবে হয়ে উঠল নিজেরাও বুঝতে পারেননি তাঁরা। অজান্তে আসা এই প্রেম থেকে গেল অন্ধকারে। চোখ রাখব বলিউডি সেলেবদের সেই গোপন প্রেমকাহিনির দিকে। যারা বিয়ের পড়েও জড়িয়েছে অন্য সম্পর্কে।
অমিতাভ-রেখা: রিল দুনিয়ায় অমিতাভ-রেখার রসায়ণ চোখে পড়ার মত। আর এরই ছাপ পড়তে শুরু করে রিয়েল লাইফেও। ‘দো আনজানে’ ছবিটি করার সময় দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তখন অমিতাভের বিয়ে হয়ে গেছে, জয়া ভাদুরি তার স্ত্রী। শোনা যায়, আলাপ ছবির শুটিংয়ের সময়, রেখার বান্ধবীর একটি বাংলোয় দুজনে নিয়মিত দেখা করতেন।খুন পসিনা, ইমান ধরম, গঙ্গা কি সউগন্ধ, মুকাদ্দর কা সিকান্দর, মিস্টার নটওরলাল, সুহাগ ছবি করার সময় এই সম্পর্ক আরও জোরদার হয়ে ওঠে। এই কথা জয়ার কানে আসতেই তিনি রেখার সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেন, ‘রেখাকে স্পষ্ট জানিয়ে দেন কোনও মতেই তিনি স্বামী অমিতাভের সঙ্গে সম্পর্কও ভাঙবেন না ও তাকে ছাড়বেন না’। এরপর সিলসিলা ছবি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে ছবির চিত্রনাট্যে রেখা, অমিতাভ এবং জয়ার ত্রিকোণ প্রেমের গল্প ফুটে ওঠে। এই ছবির পরই দুজনের সম্পর্কে দাড়ি পরে যায়।
শ্রীদেবী-মিঠুন: 
গোপন সম্পর্কে সবার থেকে এগিয়ে আছেন শ্রীদেবী। যোগিতা বালির সাথে বিয়ের পর শুরু হয় মিঠুন-শ্রীদেবীর প্রেম পর্ব। এমনও শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। এই খবর জানার পর যোগিতা বালি আত্মহত্যা করতে গেলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মিঠুন ও শ্রীদেবী। পরে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য বাড়িতে আশ্রয় দেন। তিনি জানতেন না তার পিঠের পিছনেই শ্রীদেবী ও তার স্বামীর মধ্যে অন্য সম্পর্ক গড়ে উঠছে। গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী। এরপরই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মোনা ও বনি।
কঙ্গনা-আদিত্য: 
একসময়ে পেজ থ্রি-এর হেড-লাইন ছিল আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনার প্রেমকাহিনি। স্ত্রী জরিনা ওয়াব থাকা সত্ত্বেও বয়সে অনেক ছোট কঙ্গনা রানাওয়াতের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য। কিন্তু কঙ্গনাকে মারধর করা এবং একাধিক সম্পর্ক জড়িয়ে থাকার জন্য এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন ‘কুইন’ খ্যাত তারকা।
হৃত্বিক-কারিনা: 
ছোট বেলা থেকে নাকি সুজানের সাথে প্রেম করতেন হৃত্বিক। কিন্তু বিয়ে না করলেও সুজানের সাথে সম্পর্ক থাকা কালেই কারিনার সাথে প্রেম করতেন নায়ক। আর এ কথা পরবর্তিতে জানাজানি হতেই সুজান খানকে বিয়ে করে সেই প্রেমের ইতি ঘটান হৃত্বিক। পরে অবশ্য সাইফ আলি খানকে বিয়ে করে সুখে জীবনযাপন করছেন কারিনা। সম্প্রতি হৃত্বিকের সাথে সুজানের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।সঞ্জয় দত্ত ও মাধুরী: প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরই মাধুরীর সাথে সঞ্জয় দত্তের সম্পর্ক তৈরি হয়। রিয়েল লাইফের এই প্রেম ধরা পড়ে রিল লাইফেও। তবে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে সঞ্জয় ধরা পরার পর ইতি হয় এই প্রেমকাহিনির। এরপর ১৯৯৯ সালে ডা. নেনেকে বিয়ে করেন মাধুরী। সঞ্জয় অবশ্য মাধুরীর সাথে সম্পর্ক শেষ হওয়ার পর দু’বার বিয়ে করেছেন। রিহা পিল্লাইয়ের সাথে বিচ্ছেদের পর বর্তমান স্ত্রী মান্যতাকে নিয়ে আছেন খলনায়ক।


শেয়ার করুন

পাঠকের মতামত