আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নায়িকা শ্রাবন্তীর যে তথ্যগুলো জানলে,অবাক হবেন আপনি

নায়িকা শ্রাবন্তীর যে তথ্যগুলো জানলে,অবাক হবেন আপনি

বহুদিন একা ছিলেন। বিয়ে ভেঙে যাওয়া নিয়ে কষ্টেও ছিলেন। আবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী। দেখে নিন এই সুন্দরী নায়িকার দশটি অজানা তথ্য।
১) জন্মদিন ১৩ অগস্ট, ১৯৮৭। উচ্চতা ৫ ফুট ৪ফুট।
২) শ্রাবন্তীর প্রথম ছবি স্বপন সাহার ‘মায়ের বাঁধন’, ১৯৯৭ সালে। সেই ছবিতে হেভিওয়েট নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ, শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।
৩) প্রথম বড় হিট ২০০৩ সালের ‘চ্যাম্পিয়ন’। রবি কিনাগি-র এই ছবিটি ‘জো জিতা ওহি সিকন্দর’-এর বাংলা সংস্করণ। নায়ক ছিলেন জিৎ।
৪) ২০০৩ সালেই বিয়ে করেন রাজীব বিশ্বাসকে। এখন পরিচালক রাজীব, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে। শ্রাবন্তীর বয়স তখন মাত্র ১৫।
৫) বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী। পাঁচ বছর পরে ফেরেন রবি কিনাগীর ‘ভালবাসা ভালবাসা’ ছবিতে।
৬) শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষো শোনা যায়। অনেকে বলেন, দেব-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। যদিও রাজীবও নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে।
৭) শ্রাবন্তীর ডিভোর্সের পরেই ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের এবং তাঁকে বিয়ে করা নিয়ে তিনি কিছু ভাবছেন না।
৮) শ্রাবন্তী হলেন সেলফি কুইন। মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাছাড়া তিনি প্রায় প্রতি ৪৮ ঘ্ণ্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন।
৯) এই বছরেই রিলিজ হতে চলেছে শ্রাবন্তীর দু’টি ছবি ‘নবজীবন বিমা কোম্পানি’ এবং ‘শিকারি’। প্রথমটিতে নায়ক সোহম, দ্বিতীয়টিতে শাকিব খান।
১০) শ্রাবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু ওঁর ছেলে ঝিনুক। ডিভোর্সের পরেও শ্রাবন্তীর কাছেই থাকে সে।

শেয়ার করুন

পাঠকের মতামত