আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা

নিউইয়র্কের এ সময়ের জনপ্রিয় ফিমেইল সিঙ্গার কে? এ প্রশ্নের উত্তরে যে দু-চারজনের কথা মনে আসে তাদের দুজন কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা। বহির্বিশ্বের বাংলাদেশি বিনোদন জগতের সবচেয়ে বড় আয়োজন ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডে এ বছর নিউইয়র্কের  এই দুই শিল্পীই পেলেন নারী শিল্পী ক্যাটাগরিতে যৌথ পুরস্কার।

ঢালিউড অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক-শ্রোতাদের ভোটে পুরস্কার দেওয়া হয়েছে। কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের দুজনকেই পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই দুজন সংগীত শিল্পী খুশি।

কৃষ্ণা তিথি জানান, এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ড পেলাম। বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ বিনোদন অনুষ্ঠান ঢালিউড। তাই এ মঞ্চে পুরস্কার পেয়ে আমি আনন্দিত।

রোকসানা মির্জা জানান, আমি দারুণ খুশি। এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ড পেলাম। অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিককে ধন্যবাদ।

কৃষ্ণা তিথি ও রোকসানা মির্জা জানান, অন্য বছরের তুলনায় এবার তাদের ব্যস্ততা বেশি। কমিউনিটিতে বাংলাদেশির সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, বিভিন্ন সংগঠন ও অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। তাই আমাদের ব্যস্ততাও বেড়েছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত