আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১০০০ কোটি রুপি ব্যয়ে সিনেমা!

১০০০ কোটি রুপি ব্যয়ে সিনেমা!

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বাহুবলি খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি মহাভারত শিরোনামে একটি সিনেমা নির্মাণ করবেন। কিন্তু তার আগেই একই শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন ভারতের মালায়ালাম নির্মাতা।

দুবাইয়ের ব্যবসায়ী বি.আর শেঠি জানিয়েছেন, ১০০০ কোটি রুপি ব্যয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ‘দ্য মহাভারত’ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন তিনি। সোমবার (১৭ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সিনেমাটি দুই ভাগে তৈরি হবে এবং আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। প্রথম অংশটি মুক্তি দেয়া হবে ২০২০ সালে। আর তার ৯০ দিনের মাথায় দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাবে। ইংরেজি, হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় সিনেমাটি তৈরি করা হবে। পাশাপাশি ভারতের অন্যান্য ভাষায় ডাবিং করা হবে। সিনেমাটি পরিচালনা করবেন ভি.এ শ্রীকুমারা মেনন এবং সিনেমাটির চিত্রনাট্য এম.টি বিষুদেবান নায়ারের ‘রান্দামোঝাম’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে। যেখানে ভীমের মাধ্যমে মহাভারতের গল্প বর্ণনা করা হয়েছে।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা মোহনলাল ভীম চরিত্রতে অভিনয় করবেন। পাশাপাশি কলাকুশলীদের তালিকায় থাকবেন ভারত এবং হলিউডের প্রসিদ্ধ ব্যক্তিরা।

এ প্রসঙ্গে শেঠি বলেন, “এই সিনেমাটি বিশ্ববাসীর জন্য প্রকৃত ‘মেক ইন ইন্ডিয়া’ সিনেমা হবে। আমি আত্মবিশ্বাসী সিনেমাটি ১০০ ভাষায় অ্যাডাপ্ট হবে এবং তিন বিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে।”

অভিনেতা মোহনলাল বলেন, “আমি খুবই গর্বিত যে, যখন থেকে নায়ারের ‘রান্দামোঝাম’ গল্প অবলম্বনে সিনেমা নির্মাণের কথা উঠেছে আমাকে ভীম চরিত্রে ভাবা হয়েছে। এমনকি লেখক নিজেও আমাকে ভিম চরিত্রে কল্পনা করেছেন।”


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত