আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মুখোমুখি অপু-বুবলি

মুখোমুখি অপু-বুবলি

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে সম্পর্কটা যে খুব একটা ভালো নয় এটা তো সবাই জানেন। শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে উত্তপ্ত বাক্যালাপও হয়েছে। ফলে এই দুই নায়িকার প্রকাশ্যে মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমার পর্দায় একই সময়ে হাজির হতে যাচ্ছেন এই দুই নায়িকা।

আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির দুটি ছবি। অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। আর বুবলি অভিনীত ‘অহংকার’ পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। দুটি ছবিতেই নায়ক হিসেবে আছেন শাকিব খান। শাকিবকে নিয়েই অপু এবং বুবলি মুখোমুখি হচ্ছেন এবারের ঈদে। তবে কে দর্শক হৃদয় জয় করবেন সেটাই দেখার অপেক্ষা।

‘অহংকার’ ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো শাকিবের নায়িকা হচ্ছেন শবনম বুবলি। অন্যদিকে, ‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।

‘রাজনীতি’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন অপু। অন্যদিকে গত বছর শাকিব খানের নায়িকা হিসেবে ভালোই দর্শক টেনেছেন বুবলি। এবার দেখা যাবে শাকিবের নায়িকা হিসেবে কে সফল হবেন?


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত