আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রিয়াঙ্কার ‘ব্যাটগার্ল’ স্বপ্ন

প্রিয়াঙ্কার ‘ব্যাটগার্ল’ স্বপ্ন

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন সাম্রাজ্যে জায়গা করে নিলেও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বেওয়াচ’ আকাঙ্ক্ষিত সাফল্য পায়নি। কিন্তু তারপরেও দমে যাননি এই বলিউড নায়িকা। এবার তার নজর সুপার হিরোইন চরিত্রের প্রতি। প্রিয়াঙ্কা জানালেন, ‘ব্যাটগার্ল’ হতে চান তিনি।  এই বছরের শুরুতে জস উইডন নতুন ‘ব্যাটগার্ল’ নির্মাণের ঘোষণা দেন। এই ছবির সুপার হিরোইনের খোঁজ এখনও চলছে। আর এই জায়গায় নিজের নাম প্রস্তাব করার কথা ভাবছেন ৩৪ বছর বয়সী প্রিয়াঙ্কা।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘‘ব্যাটগার্ল’ চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল বহুদিন ধরেই। সেই স্বপ্ন পূরণ করতে চাই। এখন আমি আমেরিকায় আছি। আর তাই সুপার হিরোর চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘যখন আমি হলিউড সিনেমায় অভিনয় করার কথা ভাবি, তখন আমার মনে ভেসে ওঠে সুপারহিরো চরিত্রগুলো। আর তাই অবশ্যই একটি সুপারহিরো সিনেমায় অভিনয় করতে আগ্রহী। পরাবাস্তব শক্তির অভিজ্ঞতা নিতে চাই আমি। সেই ক্ষেত্রে ‘ব্যাটগার্ল’ হতে পারে সেই সিনেমা।’


সূত্রের খবর, বেশ কয়েকজন হলিউড তারকাই নাকি চরিত্রটি পাওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু এই বলিউড সুন্দরী সবাইকে মাত দিয়ে এই চরিত্রে জায়গা করে নিতে পারবেন কিনা, সে জন্য অপেক্ষা করতে হবে প্রিয়াঙ্কা ভক্তদের। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

শেয়ার করুন

পাঠকের মতামত