আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেমিকাকে খুশি করতে ক্যাটরিনাকে মানা!

প্রেমিকাকে খুশি করতে ক্যাটরিনাকে মানা!

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

বলিউডের বেশিরভাগ অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুরের সঙ্গে অভিনীত ‘জাগগা জাসুস’। এরই মধ্যে শোনা যাচ্ছে, বলিউডের এক খ্যাতিমান অভিনেতা ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে অনীহা প্রকাশ করেছেন। তিনি রণবীর সিং!


রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনওদিন দেখা যায়নি ক্যাটরিনাকে। কয়েকদিন আগে সেই সম্ভাবনা নাকি তৈরিও হয়েছিল। কিন্তু রণবীর নিজেই তাতে বাধ সেধেছেন বলে সূত্রের খবর থেকে জানা গেল। দীপিকা-ক্যাটরিনার ঠান্ডা লড়াইয়ের কারণেই রণবীরের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।


এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকদিন আগে তার আসন্ন ছবিতে অভিনয়ের জন্য রণবীরকে প্রস্তাব দেন ‘বার বার দেখো’ ছবির পরিচালক নিত্য মেহরা। যেখানে তার বিপরীতে চূড়ান্ত করা হয় ক্যাটরিনা কাইফের নাম। জয়া আখতারের পার্টিতেও নাকি দু’জনকে দেখা গিয়েছিল। কিন্তু শেষমেশ এই প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর। আর প্রেমিকা দীপিকা পাড়ুকোনের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। 


শুধু দীপিকাকে খুশি করতেই ক্যাটরিনার সঙ্গে সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে ক্যাটরিনার ঠান্ডা লড়াইয়ে ইতি টানতে একসময় মধ্যস্থতাকারীর ভূমিকাতেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রণবীরের মুখপাত্র। আর তার কথা সত্যি হলে বলিউডে নতুন জুটির আবির্ভাব হতে চলেছে। 


সূত্র: ডেকান ক্রনিকলস

শেয়ার করুন

পাঠকের মতামত