আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দ্বিতীয় সন্তানে আগ্রহী নন কারিনা

দ্বিতীয় সন্তানে আগ্রহী নন কারিনা

গত ডিসেম্বরেই প্রথম সন্তানের মা হন কারিনা কাপুর খান। তবে তার আগে বাবা হয়েছেন নায়িকার প্রাক্তন প্রেমিক শহিদ কাপুর। সদ্যই দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা স্বীকার করেছেন এই নায়ক। কিন্তু প্রাক্তন প্রেমিকের মতো দ্বিতীয় সন্তান নিয়ে মোটেই আগ্রহী নন কারিনা।



সবে সাত মাস বয়স হয়েছে তৈমুর আলি খান পতৌদির। কিন্তু প্রায় প্রতি দিনই পেজ থ্রি-র শিরোনামে জ্বলজ্বল করে তার নাম। সাত মাসেই খুদে তারকার তকমা অবলীলায় পকেটে পুরেছে পতৌদি সাইফ-করিনার প্রথম সন্তান তৈমুর।



এবার কি তবে তৈমুরের ভাই বা বোনের জন্য নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করছেন কি নবাব-দম্পতি? ইদানিং এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নবাববধূকে। তবে এতে একেবারে আগ্রহী নন তিনি, কারিনা জানিয়ে দিলেন খোলাখুলিই।



সম্প্রতি রুজুতা দিয়েকরের ‘প্রেগন্যান্সি নোটস: বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার’ বইটির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানেই দ্বিতীয় সন্তান প্রসঙ্গে বেবো বলেন, ‘পুরো প্রেগন্যান্সি পিরিয়ড-এ সবাই আমাকে খুবই সাহায্য করেছেন। কিন্তু কেন এই একই অবস্থার মধ্যে দিয়ে দ্বিতীয় বার যাব আমি?’



ছোট থেকেই তৈমুরকে নিয়ে ক্যামেরার সামনে যথেষ্ট স্বচ্ছন্দ ৩৬ বছর বয়সী কারিনা। নিজেই বললেন, ‘এখনকার কালচারটাই বদলে গেছে। সব জায়গাতেই ফ্রেমবন্দি হতে হয়। তৈমুরও সবারই মতো। ওকে আলাদা করে ট্রিট করব কেন?’ তবে নায়িকার এ কথার প্রমাণ সময়ই দেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত