আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডে অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম

বলিউডে অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম

হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। এরই ধারাবাহিকতায় পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে মম’র যাত্রা। বলিউডেও আরো ভালো কিছু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মম।

গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে নাম প্রকাশ না হওয়া ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

সিনেমাটি পরিচালনা করছেন ফয়সাল সাইফ। শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।

এ প্রসঙ্গে ভারতের আনন্দবাজার পত্রিকাকে মম বলেন, ‘পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে আমার যাত্রা। দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যেভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরো ভালো কিছু করতে পারব। ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করবেন পরিচালক।’

প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটির গল্প।

পরিচালক ফয়সাল সাইফ বলেন, ‘নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে মূল চরিত্র মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।’

এক দশক আগে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ে আসেন মম। প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে পান জাতীয় পুরস্কার। মুক্তি পাওয়া অন্য দুটি ছবি হলো ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘ছুঁয়ে দিলে মন’। নির্মাণাধীন রয়েছে ‘স্বপ্নবাড়ি’ ও ‘আলতা বানু’। এছাড়া অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে মমকে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত