আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যে নারীরা তাদের কর্মক্ষেত্রে কোনো মাইলস্টোন তৈরি করতে পেরেছেন, তারাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান।

জানা গেছে, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি প্রথম এ উৎসবে অংশ নিয়েছেন ২০০২ সালে। ওই বছর কান উৎসবে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘দেবদাস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত যাচ্ছেন তিনি। এই মাইলস্টোন তৈরি করার জন্য তাকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছিল লাল টিপ, সঙ্গে মানানসই সিলভার গয়না। পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি।

ভারতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবার ১১২ জন নারীকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’-এর জন্য বেছে নেওয়া হয়।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত