আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখের সঙ্গে বিবাদের কারণে ‘স্যালুট’ থেকে বাদ প্রিয়াঙ্কা!

শাহরুখের সঙ্গে বিবাদের কারণে ‘স্যালুট’ থেকে বাদ প্রিয়াঙ্কা!

ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক স্যালুট। সিনেমাটিতে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের অভিনয়ের কথা থাকলেও ড্রিম প্রজেক্ট মহাভারত নিয়ে ব্যস্ততার কারণে সরে দাঁড়ান এ অভিনেতা। তার পরিবর্তে নির্মাতাদের শাহরুখ খানের নাম সুপারিশ করেন তিনি।

স্যালুট সিনেমায় আমিরের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু পিকে অভিনেতা সরে যাওয়ায় প্রিয়াঙ্কার সিনেমাটিতে অভিনয় নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কারণ শাহরুখের সঙ্গে এ অভিনেত্রীর পুরোনো বিবাদ। অবশেষে বিবাদের জেরে সিনেমাটি থেকে বাদ পড়তে হচ্ছে প্রিয়াঙ্কাকে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই বলা হয়েছে।

এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘প্রিয়াঙ্কার বাদ পড়াটা অনেকটা নিশ্চিত। শাহরুখ ও প্রিয়াঙ্কা একসঙ্গে কাজ করেন না। বিষয়টি ইন্ডাস্ট্রির সকলের জানা। যেহেতু আমিরের পরিবর্তে শাহরুখকে রাকেশ শর্মার বায়োপিক স্যালুট-এ নেয়া হয়েছে, তাই প্রিয়াঙ্কাকে বাদ পড়তে হচ্ছে।’

এর আগে ডন ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয়ের পর বলিপাড়ায় শাহরুখ ও প্রিয়াঙ্কাকে ঘিরে নানা গুঞ্জন চাউর হয়। তাদের প্রেমের গুঞ্জনে সেই সময় শাহরুখ-গৌরীর সাজানো সংসারও প্রায় ভাঙতে বসেছিল। শোনা যায়, এরপরই একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেন শাহরুখ-প্রিয়াঙ্কা।

এদিকে ডন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। আগের দুই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এবার এ জুটিকে দেখা যাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘তারা কী বলছে এটা কোনো ব্যাপার নয়, ডন টিম, প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার তৃতীয় সিনেমার জন্য প্রিয়াঙ্কার বিকল্প খুঁজছেন।’


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত