আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দুনিয়া ঘায়েল করা সেই চাহনির দৃশ্যটি নকল!

দুনিয়া ঘায়েল করা সেই চাহনির দৃশ্যটি  নকল!

আঁখির কটাক্ষে দুনিয়া ঘায়েল। বিদ্ধ পুরুষ-সাম্রাজ্য। রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ের। কিন্তু চোখে চোখে কথা বলার এ দৃশ্য একা প্রিয়ার নয়। অন্য কোনো অভিনেত্রীও একই দৃশ্যে মন মজিয়েছিলেন। সাম্প্রতিক তথ্য অন্তত তেমনটাই বলছে। প্রিয়ার জায়গায় হয়তো পুরুষ হৃদয়ে স্থান পাওয়ার কথা ছিল অন্য কোনো তণ্বীর। কিন্তু প্রিয়া আগে এসে বাজিমাত করেছেন। অভিযোগ অন্তত তেমনটাই।

‘মানকিয়া মালারাই পুভি’- এমনিতে অপরিচিত গান নয়। ‘ওরু আদার লাভ’ ছবিতে সেটিকে নতুনভাবে ব্যবহার করা হয়েছে। গানের কথা নিয়ে যখন ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল, তখন পরিচালক ওমর লুলু জানিয়েওছিলেন যে, গানটি তো বহুদিনের। তাহলে এখন আঘাতের প্রসঙ্গ আসছে কোথা থেকে? এই গানটিতেই একটা মিষ্টি প্রেমের দৃশ্য তৈরি করেছিলেন পরিচালক। যেখানে ছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ের। তার চাহনি, চোখ মারা আর বুলেট চুম্বনে কাত পুরুষ সাম্রাজ্যের আধিপত্য। একটি বাচ্চা মেয়ের সরল প্রেমের প্রকাশের কাছে বাকি সবকিছু ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। বহু বোল্ড, সেক্স, জিম, ওয়ার্কআউট করা নায়িকা যা করতে পারেন না, প্রিয় মাত্র কয়েক সেকেন্ডেই সেই দর্শকহৃদয়ে প্রত্যাশিত আবেদনটুকু জাগিয়ে তুলতে পেরেছেন। উল্লেখ্য, এ ছবির নায়িকাও তিনি নন। তাতেই হিল্লোল।

কিন্তু এই দৃশ্যের নেপথ্যে থেকে যাচ্ছে আর এক দৃশ্য। যে ছবির নাম, ‘কিদু’। সে ছবির একটি দৃশ্য সম্প্রতি সামনে এসেছে। দেখা যাচ্ছে, প্রিয়ার গানের পিকচারাইজেশনের সঙ্গে প্রায় হুবহু মিল। একটু ফারাক অবশ্যই আছে। এখন এই গানটি সামনে আসামাত্র নেটিজেনরা বলতে শুরু করেছেন এটি প্রিয়ার গানের নকল। সেখানেই আপত্তি ছবির পরিচালক মাজেদ আবু। তিনি জানাচ্ছেন, দুটি গানের পিকচারাইজেশনে যে অদ্ভুত মিল, তা নিয়ে তাঁর কিছু বলার নেই। কিন্তু তার গানটি নকল নয়। বরং প্রিয়ার গানের আগে তাঁর ছবির গানটিরই শুট হয়েছিল।

প্রমাণস্বরূপ, নিজের এডিটরকে সামনে এনেছেন তিনি। ‘ওরু আদার লাভ’ ও ‘কিদু’ ছবির সম্পাদনা করেছেন একজনই। মাজেদ জানাচ্ছেন, তাঁর ছবির সম্পাদনার কাজ শেষ হওয়ার পর, তবেই অন্য ছবিটিতে হাত দিয়েছেন সম্পাদক। তাহলে তাঁর ছবির গান বা পিকচারাইজেশন নকল হল কী করে? আপাতত এ নিয়ে নেটদুনিয়ায় বিস্তর তর্ক। তবে প্রিয়া নেটদুনিয়ায় যে উচ্চতায় পৌঁছে গেছে, তাকে আর কেউ ছুঁতে পারবে বলে মনে হয় না। বুধবার সুপ্রিম কোর্টও প্রিয়ার পাশেই দাঁড়িয়েছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত