আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অনলাইনে দেখা যাবে জাজের সিনেমা

অনলাইনে দেখা যাবে জাজের সিনেমা

বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা-পরিবেশনার পাশাপাশি প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনেও সাহায্য করে থাকে। প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত অনেক হিট সিনেমা থাকলেও প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর দর্শকের দেখার সুযোগ ছিল না এতদিন। এবার সেই সুযোগ আসছে।

কয়েকদিন আগে ‘শাকিব খান অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে বঙ্গবিডি। এবার একই প্রতিষ্ঠান যুক্ত হলো জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

সম্প্রতি বঙ্গবিডি ও জাজের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। ওই সময় জানানো হয়, এ উদ্যোগের ফলে বঙ্গ’র মাধ্যমে সারাবিশ্বের দর্শকরা জাজের ছবিগুলো অনলাইনে দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ বলেন, ‘এখন অনেক খারাপ সময় যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে ফিল্ম মিডিয়াকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছুই করছে। অর্ধেক বঙ্গবিডি আর অর্ধেক জাজ মিলে একটি ডিজিটাল প্লাটফর্মে দাঁড়াবে আগামীতে, যা বাংলা ছবির জন্য ভালো কিছু বয়ে আনবে।’

অন্যদিকে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেশ-বিদেশের অনেক দর্শকই জাজের পুরোনো ছবিগুলো অনলাইনে দেখতে চান। কিন্তু না পেয়ে তারা মন খারাপ করে আমাদের বকেন। আশা করছি এবার সেই বকাবকি থামবে। খুব শিগগিরই আমাদের সবগুলো ছবি এক এক করে বঙ্গ প্লাটফর্ম থেকে বায়োস্কোপ, রবিটেলসহ সব ডিজিটাল মাধ্যমে দেখতে পাবেন।’

এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত