আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রণাঙ্গনে মাহি-পরীমনি

রণাঙ্গনে মাহি-পরীমনি

‘স্বপ্নজাল’ নিয়ে অনেক আগে থেকেই স্বপ্নের জাল বুনে রেখেছিলেন অভিনেত্রী ও প্রযোজক পরীমনি। অন্য কোনো তারকার ছবি মুক্তি পাচ্ছে না দেখে আগামী ৬ এপ্রিল তার ‘স্বপ্নজাল’ মুক্তির দিন ঠিক করে রেখেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওইদিন মুক্তিও পাবে ছবিটি। বলতে গেলে, ফাঁকা মাঠে গোল দেয়ার একটা ছক কষে রেখেছিলেন হালের জনপ্রিয় এই নায়িকা।

কিন্তু তার সেই পরিকল্পনায় হঠাৎই বাধা হয়ে দাঁড়ালেন হালের আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পরীমনির ‘স্বপ্নজাল’ মুক্তির মাত্র চার দিন আগেই ঘোষণা করলেন, ৬ এপ্রিল, শুক্রবার মুক্তি পাচ্ছে তার ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটিও। একই সঙ্গে দুই সুপারহিট নায়িকার ছবি মুক্তি। বড় পর্দায় একটা জমজমাট লড়াইয়েরই গন্ধ পাচ্ছেন দেশের সিনে বিশেষজ্ঞরা।

তবে একই দিনে পরীমনির ‘স্বপ্নজাল’ মুক্তি পাওয়ায় কোনো সমস্যা দেখছেন না ‘পলকে পলকে তোমাকে চাই’-এর পরিচালক শাহনেওয়াজ শানু। তার মতে, ‘ছবি যদি ভালো হয়, দুটোই চলবে। এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এটা ঠিক আমাদের প্রস্তুতি একেবারেই কম। তবে তাতে কোনো সময়ও নেই।’

২ এপ্রিল সোমবার ছাড়পত্র পেয়েছে ‘পলকে পলকে তোমাকে চাই’। তার দুদিন পরেই উঠছে রূপালী পর্দায়! এ কম সময়ের মধ্যে ছবি মুক্তি প্রসঙ্গে নির্মাতা শাহনেওয়াজ বলছেন, ‘পরপর বেশকিছু মুক্তির ভালো তারিখ অন্য ছবির দখলে। তাছাড়া ঈদেও আমরা ছবি মুক্তি দিতে চাচ্ছি না। তাই এই তারিখটিই আমাদের কাছে যথাযথ মনে হয়েছে। আশা করছি, ৭০-৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারব।’

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহির বিপরীতে নায়ক রয়েছেন বাপ্পী চৌধুরী। মাহি-বাপ্পী ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু ও জারা প্রমুখ। ছবিতে বন্যা নামের একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার জীবনের নানা উত্থান-পতনের গল্প দিয়েই চিত্রনাট্য সাজানো।

অন্যদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক ইয়াশ রোহান। ছবিটি পরীমনির ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়েছিল। শুটিং হয়েছে বাংলাদেশ ও কলকাতায়।

পরীমনি ও রোহান ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী ও আহসানুল হক মিনুকে। ফলে দেশের শীর্ষ দুই তারকার জমজামট লড়াইয়ের বার্তা নিয়েই ধেঁয়ে আসছে ৬ এপ্রিল। আপাতত সেদিকে তাকিয়েই দর্শক।

শেয়ার করুন

পাঠকের মতামত