আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কারাগারে সালমান খান

কারাগারে সালমান খান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ড দেয়া হয়েছে সালমান খানকে। যোধপুর কেন্দ্রীয় কারাগারে কেটেছে তার প্রথম রাত। কারাগারে তাকে ১০৬ নম্বর কয়েদি হিসেবে রাখা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যোধপুর ডিআইজি (জেল) বিক্রম সিংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের জন্য একাধিক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং তাকে আলাদা ব্যারাকে রাখা হয়েছে। এ প্রসঙ্গে বিক্রম সিং সংবাদমাধ্যমে বলেন, ‘সালমান খানকে কয়েদি নম্বর ১০৬ এবং ২ নম্বর ওয়ার্ড দেয়া হয়েছে। তার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। তার কোনো সমস্যা নেই। তার ওয়ার্ডের জন্য একাধিক নিরাপত্তা স্তর রাখা হয়েছে।’

এ মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। অভিযুক্ত সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলম এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি এ রায় প্রদান করেন।

তবে যোধপুর সেশন কোর্টে জামিন আবেদন করেছেন সালমানের আইনজীবী। আজ জামিনের ব্যাপারে শুনানি হবে। জামিন না পাওয়া পর্যন্ত কারাগারেই থাকবেন সালমান।

১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র  শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত