আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

ক্ষমা চেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের একটি টিভি সিরিজ ‘কুয়ানটিকো’তে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। স্পাই থ্রিলার ওই টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তাতে দেখানো হয়েছে কাশ্মীর সম্মেলনকে সামনে রেখে হিন্দুদের একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন তিনি। তার এ ভূমিকায় ভারতীয় অনেক ভক্ত আহত হয়েছেন। তারা প্রিয়াঙ্কাকে আক্রমণ করে অনলাইনে অনেক বাঁকা উক্তি করছেন।
এরই প্রেক্ষিতে প্রিয়াঙ্কা টুইট করেছেন। তাতে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, তিনি নিজেকে একজন গর্বিত ভারতীয় বলে মনে করেন। ওই টিভি শো’র মাধ্যমে তিনি কাউকে কোনোভাবে আহত করে থাকলে তার জন্য ভীষণ দুঃখ প্রকাশ করেছেন। রোববার তিনি যে টুইট করেছেন তা এরকম- কুয়ানটিকোর সাম্প্রতিক একটি পর্বের জন্য অনেকের অনুভূতিতে আঘাত লাগায় আমি ভীষণভাবে দুঃখিত। আসলে এভাবে আঘাত দেয়া আমার কোনো ইচ্ছে ছিল না এবং কখনো থাকবে না। আমি আন্তরিকভাবে এ জন্য ক্ষমা চাইছি। আমি গর্বিত একজন ভারতীয়। আমার এ অবস্থানের কখনো পরিবর্তন হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত