আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ব্রিটেনে চার ক্যাটাগরিতে আসছে ভিজিট ভিসা

ব্রিটেনে চার ক্যাটাগরিতে আসছে ভিজিট ভিসা

সহজ হচেছ স্পাউস ভিসার নিয়ম

 ব্রিটেনে ভিজিট ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। ব্যবসায়ী , পর্যটক ও আর্টিস্টদের আকর্ষন করে তাদের আগমন সহজ করে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। নতুন নিয়মে পর্যটক ও যারা বিয়ে করে স্পাউস ভিসায় ব্রিটেন আসতে চায় তাদের আগমন সহজ হবে বলে মনে করা হচ্চেছ।এছাড়া যারা আগে ট্রানজিট ভিসায় ব্রিটেনে অবস্থান করতে পারতেন না তারা নতুন নিয়মে ব্রিটেনে অবস্থানের সুযোগ পাবেন। ভিজিট ভিসার পূর্বের ১৫ ক্যাটাগরি পরিবর্তন করে সরকার ৪ ক্যাটাগরিতে ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী এপ্রিলে নতুন নিয়ম কার্যকরের আগে ২৬ ফ্রেব্রুয়ারী এ সংক্রান্ত বিলটি আলোচনার জন্য হাউস অব কমন্সে উত্থাপন করা হবে। বিজনেস ভিসায় যারা আগে ব্যবসায়িক কাজে ও ভ্রমন করতে আলাদা ভিসা নিয়ে ব্রিটেন আসতেন তাদেরকে নতুন নিয়মে আর দুটি ভিসা নিতে হবে না। নতুন পরিবর্তিত ভিসায় ভ্রমনকারী ব্যক্তি একই ভিসা ব্যবহার করে হলিডে উপভোগসহ ব্যবসায়িক কাজ সারতে পারবেন। কনসার্ট , থিয়েটার ও অন্যান্য শিল্পকলা সংক্রান্ত কাজে কেউ ভিজিট ভিসায় আবেদন করলে তাদের ভিসা দেয়া হবে বলে নতুন নিয়মে জানানো হয়েছে।এ ভিসার আওতায় যারা সিনেমা ও নাটকের কাজে ব্রিটেনে আসতে ঝামেলা পোহাতেন তাদের জন্য সহজ হবে বলে মনে করা হচ্চেছ। স্পাউস ভিসায় কেউ তার স্বামী বা স্ত্রীকে ব্রিটেনে আনতে চাইলে তাকে ১৮,৬০০ পাউন্ড উপার্জনের  প্রমান দেখাতে হয়। কিন্তু ব্রিটেনে বসবাসরত ইউরোপিয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রে  স্বামী বা স্ত্রীকে আনতে কোন উপার্জন ক্ষমতা দেখাতে হয় না। নতুন সংশোধিত ভিসা নীতিতে বিয়ে করে যারা ব্রিটেনে আসতে বা আনতে চান তাদের জন্য সহজ হবে বলে ইঙ্গিত দিয়েছেন থেরেসা মে। ট্রানজিট ভিসায় যারা আগে এয়ারপোর্টের বাইরে বের হয়ে ব্রিটেনে অবস্থানের সুযোগ পেতেন না তারা নতুন সংশোধিত নিয়মে অবস্থান করতে পারবেন। নতুন সংশোধিত ভিসা নীতি শতাধিক ব্যবসায়ীক গ্রুপ ও পর্যটন সংস্থার প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে প্রনয়ণ করা হয়েছে বলে হোম অফিস সূত্রে জানা গেছে ।

শেয়ার করুন

পাঠকের মতামত