আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

এবার করোনার প্রাণ গেল স্পেনের রাজকুমারীর

এবার করোনার প্রাণ গেল স্পেনের রাজকুমারীর

মারিয়া তেরেসা - ছবি : সংগৃহীত

করোনার প্রকোপে এবার শোকের ছায়া নামল স্পেনের ‘পারমা-বারবন’ রাজপরিবারে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজকুমারী মারিয়া তেরেসার। বয়স হয়েছিল ৮৬ বছর। নোভেল করোনার জেরে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল।

ফেসবুকে মারিয়া তেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ।

তিনি জানান, সম্প্রতি মারিয়ার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। সেই অবস্থায় শুক্রবার প্যারিসে মৃত্যু হয়েছে তার। শুক্রবার মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া তেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন। ফ্রান্সেই পড়াশোনা করেন তিনি। ইউনিভার্সিটি এব প্যারিস এবং মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেন। স্বাধীনচেতা এবং স্পষ্টবাদী হিসাবেই পরিবারে পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিজের কোনো সন্তান নেই।

ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। তার মধ্যেই মারিয়া টেরেসার মৃত্যুর খবর সামনে এল। গত কয়েক মাসে স্পেনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত ৭৩ হাজার মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছ’হাজার ছুঁইছুঁই।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত