আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইউরোপের ৯৫ শতাংশ করোনায় মৃত ষাটোর্ধ্ব কিন্তু তরুণরাও নিরাপদ নন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপের ৯৫ শতাংশ করোনায় মৃত ষাটোর্ধ্ব কিন্তু তরুণরাও নিরাপদ নন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতীকী ছবি

১৩-১৯ বছর বয়সের মধ্যে বা যাঁদের বয়স ২০-র কোঠায়, তাঁদেরও অনেকে করোনায় গুরুতর অসুস্থ। অনেকে ইনটেনসিভ কেয়ারে রয়েছেন, কয়েকজনের মৃত্যুও ঘটেছে।

 ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের ৯৫ শতাংশেরও বেশির বয়স ষাটের বেশি। কিন্তু তরুণ প্রজন্মও বিপন্মুক্ত নয়, কারণ করোনা বয়স দেখে হচ্ছে না। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হান্স ক্লুজ।

কোপেনহাগেনে এক অনলাইন সাংবাদিক বৈঠকে ক্লুজ বলেছেন, করোনা শুধু বয়স্ক মানুষদের আক্রমণ করছে বলে যা ভাবা হচ্ছে, তা ঠিক নয়।  তরুণরাও নিরাপদ নন এই ব্যাধি থেকে। ১০%-৫০% ৫০ অনূর্ধ্ব মানুষের এই অসুখে মাঝামাঝি থেকে বাড়াবাড়িরকম আক্রান্ত হওয়ার খবর রয়েছে। ১৩-১৯ বছর বয়সের মধ্যে বা যাঁদের বয়স ২০-র কোঠায়, তাঁদেরও অনেকে করোনায় গুরুতর অসুস্থ। অনেকে ইনটেনসিভ কেয়ারে রয়েছেন, কয়েকজনের মৃত্যুও ঘটেছে।

তিনি আরও বলেছেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৩০,০৯৮ জন ইউরোপবাসী এই রোগে মারা গিয়েছেন, এঁরা বেশিরভাগই ইতালি, ফ্রান্স ও স্পেনের মানুষ। মৃতদের ৯৫ শতাংশের বেশির বয়স ৬০-এর বেশি, অর্ধেকেরও বেশি বয়স ৮০ পেরিয়েছিল। আর মৃতদের ৮০ শতাংশেরও বেশি ভুগছিলেন হৃদরোগ, হাইপারটেনশন বা ডায়াবিটিসের মত অন্য কোনও রোগে। তারপর মরণ কামড় দেয় করোনা। তবে এমন ঘটনাও সামনে এসেছে, যেখানে ১০০-র বেশি বয়সী মানুষ, যাঁর হার্টের রোগ রয়েছে, তিনি করোনা থেকে সম্পূর্ণ নিরাময় হয়েছেন, এটাই আশার কথা। ক্লুজ বলেছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত