আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ইউক্রেন যুদ্ধ থেকে যা শেখার আছে যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধ থেকে যা শেখার আছে যুক্তরাষ্ট্রের

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। এর পর অস্ত্র, গোলাবারুদ আর অর্থ দিয়ে কিয়েভের সহায়তায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো। নানাভাবে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।

ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সঙ্গে এক প্রকার পরোক্ষ যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধরত দুপক্ষই শান্তি চায়। কিন্তু শান্তি যেন কিছুতেই সম্ভব হচ্ছে না।

রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধ থেকে শেখার আছে অনেক কিছু। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে কয়েকটি শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে—

১.
অন্য কোনো দেশের পক্ষে যুদ্ধে নামলে যুক্তরাষ্ট্রকে প্রথমেই ভারি অস্ত্র আর গোলাবারুদ সরবরাহের শক্তি-সামর্থ্য নিয়ে প্রস্তুত থাকতে হবে। যথেষ্ট প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে দেশটিকে।

যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার দাবি, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য হামলা করতে পারে বেইজিং। যদি এই তাইওয়ান-বেইজিং যুদ্ধের কথাই বলি।

সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান মনে করেন, বেইজিং তাইওয়ানে আক্রমণ করলে অস্ত্র সহায়তায় সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে অস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান বলছে, নিজেদের রক্ষায় প্রতিদিন রাশিয়ার দিকে প্রায় ৭০০ রাউন্ড গোলাবারুদ ছুড়ছে ইউক্রেন। আর এগুলোর সবচেয়ে বড় সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সহায়তা করে অস্ত্র সংকটে পড়ছে দেশটি। এর ফলে আসন্ন চীন-তাইওয়ান দ্বন্দ্বের সময় অস্ত্র ও গোলাবারুদ সংকটে পড়তে পারে ওয়াশিংটন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিকে অসংখ্য অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়েছে।

পেন্টাগনের তথ্য বলছে, এ পর্যন্ত সাড়ে আট হাজার জ্যাভলিন অ্যান্টি-আর্মার সিস্টেম, দেড় হাজার স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম এবং এক লাখ রাউন্ড ১২৫ মিমি ট্যাংক গোলাবারুদসহ লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠিয়েছে। তবু সংকটে পড়েছে দেশটি। তাই তাইওয়ানে হামলার আগেই এ সংকট মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।

২.

ইউক্রেনে রুশ হামলার পর দেশটিতে অস্ত্র পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ানের ক্ষেত্রে এটি করলে অদূরদর্শিতা হবে। তাই বেইজিংয়ের হামলার আগেই দ্বীপটিতে অস্ত্র মজুত রাখতে হবে মার্কিনিদের।

যদি তাইওয়ানে অস্ত্র মজুত না রাখা হয়, তবে দেশটি হামলার পর কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য তাইওয়ানকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে চীন।

৩.
সাইবার হামলার জন্য প্রস্তুতি নিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইউক্রেন যুদ্ধের একপর্যায়ে দেশটির প্রায় হাজার হাজার মডেম নষ্ট করে দিয়েছেন রাশিয়ার হ্যাকাররা। ইউক্রেনের অনেক তথ্য চলে গেছে রুশ হ্যাকারদের কাছে। তাইওয়ান-চীন যুদ্ধেও এমনটি হতে পারে। আর এ থেকে শিক্ষা নিতে হবে যুক্তরাষ্ট্রের। সাইবার হামলা থেকে প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত