আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন

শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন

রাশিয়া সফররত চীনা শীর্ষস্থানীয় কর্মকর্তা ওয়াং ইয়ি’র সঙ্গে ক্রেমলিনে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: বিবিসি’র।

রাশিয়ার একটি টেলিভিশনে মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা কূটনীতিক ওয়াং ইয়ির বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। একটি দীর্ঘ টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছেন দুজন। পুতিন এ সময় ‘জটিলতর আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যাত্রায় আমরা ওয়াং ইয়ি’র কথা শুনলাম।’

টেলিভিশনে প্রচারিত ওয়াং ইয়ি’র সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, ‘অন্য কোনো দেশ চীন ও রাশিয়াকে চাপ দিতে পারে না।’

ওয়াং বলেন, ‘ভিন্ন দেশের চাপের মুখে চীন ও রাশিয়ার সম্পর্কে কোনো ঘাটতি দেখা দেবে না। দুই দেশই কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত।’

উষ্ণ বচনে চীনা কূটনীতিক ওয়াং ইয়ি বলেন, ‘গোটা বিশ্ব এবং মস্কোর সঙ্গে অংশীদারত্বের জায়গা শক্তিশালী করতে প্রস্তুত বেইজিং।’

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করেন।

আগামী পরশু শুক্রবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক বছর হতে যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই দুদিন আগে গত সোমবার ইউক্রেনের কিয়েভ সফর করেন জো বাইডেন। পরে তিনি দুদিনের জন্য পোল্যান্ডে যান এবং সেখানে ভাষণ দেন। এর কয়েক ঘণ্টা আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি বাতিলের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে চীনের গুরুত্বপূর্ণ কূটনীতিক ওয়াং ইয়ি মস্কো সফরে গেলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত