আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ধকল কাটিয়ে উঠেছে। শুধু তাই নয়, গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানির সক্ষমতাও ফিরে পেয়েছে দেশটি।

আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ ও উদ্দেশ্যেমূলক হামলা শুরু করে। এতে বিদ্যুৎ কাঠামো ভেঙে পড়ে এবং ইউক্রেনের শহর ও নগরের বাসিন্দাদের বিদ্যুৎবিহীন অবস্থাতেই তীব্র শীত কাটাতে হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এখন আবার ইউক্রেন তার উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা ফিরে পেয়েছে।

ইউক্রেনের জ্বালানিবিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যদিও স্থানীয় গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ রয়েছে। তিনি জানান, বিদ্যুৎ ব্যবস্থা প্রায় দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে এবং ইউক্রেনীয়রা বিদ্যুৎ পেতে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না।

তিনি বলেন, 'সবচেয়ে কঠিন শীত কেটে গেছে। পরবর্তী ধাপ হল বিদ্যুৎ রপ্তানি শুরু করা, যার মাধ্যমে আমাদের ধ্বংস হওয়া ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোর প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য বাড়তি অর্থ সংগ্রহ করা যাবে।' তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য প্রকৌশলী ও আন্তর্জাতিক সহযোগিদের ব্যাপক উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত