আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এবার ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে স্লোভাকিয়ার নিষেধাজ্ঞা

এবার ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে স্লোভাকিয়ার নিষেধাজ্ঞা

ইউক্রেন থেকে খাদ্যশস্য ও অন্যান্য খামারজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভাকিয়া। তবে তৃতীয় কোনো বাজারে খাদ্যশস্য পরিবহনের জন্য ইউক্রেনের সঙ্গে নিজেদের সীমান্ত খোলা রাখবে দেশটি। গতকাল সোমবার এসব তথ্য জানিয়েছেন স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী স্যামুয়েল ভ্যালকান।

এর আগে গত শনিবার পোল্যান্ড ও হাঙ্গেরি প্রতিবেশী দেশ ইউক্রেনের কাছ থেকে শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। তারা বলছে, স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বাজারে এসব পণ্যের অতিরিক্ত সরবরাহের কারণে দাম পড়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

অন্যদিকে স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী স্যামুয়েল ভ্যালকান গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি বন্ধে পোল্যান্ড অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। আমরাও নিজেদের বাজার সুরক্ষায় একই পদক্ষেপ নিয়েছি। যেসব পণ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, সেই বাজারের সুরক্ষায় আমাদের কঠোর প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।

এ ছাড়া স্লোভাক ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে উদ্বেগের কথাও জানান স্যামুয়েল ভ্যালকান। ইউক্রেনের খাদ্যশস্য ও খামারজাত পণ্য আমদানি নিষিদ্ধে এটাও ভূমিকা রেখেছে। কেননা ইউক্রেন থেকে আসা খাদ্যশস্যের একটি চালানের বিতরণ গত সপ্তাহে বন্ধ করে দিয়েছে স্লোভেনিয়া সরকার। ওই চালানের শস্যে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার শনাক্ত করেছে দেশটি।

ইউক্রেন থেকে কী কী খাদ্যশস্য ও খামারজাত পণ্য আমদানি বন্ধ রাখবে স্লোভাকিয়া, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে গতকাল দেশটির মন্ত্রিসভার বৈঠকে যে তালিকা উত্থাপন করা হয় তাতে গম, যব, বার্লি, ওটস, ভুট্টা, আখ, সুগার বিট, ফল, সবজি, সূর্যমুখী বীজ, শর্ষে, মধুসহ বিভিন্ন পণ্যের নাম রয়েছে।

তবে নিজেরা আমদানি আপাতত বন্ধ রাখলেও স্লোভাকিয়ার সীমান্ত হয়ে তৃতীয় কোনো বাজারে ইউক্রেনের খাদ্যশস্য ও খামারজাত পণ্য পরিবহন করা যাবে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার শুরুর পর কিয়েভকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগের অংশ হিসেবে এই সুযোগ দেবে স্লোভাক সরকার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত