আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ক্রিমিয়ায় সিরিজ ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ

ক্রিমিয়ায় সিরিজ ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ

রাশিয়ার দখল করা ক্রিমিয়ায় সিরিজ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে অন্তত ১০টি ড্রোন আঘাত হানে বলে দাবি করেছেন অঞ্চলটিতে রুশ নিযুক্ত কর্মকর্তারা। হামলার পর বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার প্রস্তুতির মধ্যেই এ ঘটনা ঘটল। তবে এর দায় স্বীকার বা কোনো মন্তব্য করেনি কিয়েভ। সম্প্রতি তেল শোধনাগার ও সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলা হয়েছে ক্রিমিয়ায়। খবর নিউইয়র্ক টাইমসের।

অঞ্চলটির বৃহত্তম শহর সেভাস্টাপোল বন্দরের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, অন্তত তিনটি ড্রোন ধ্বংস বা বিধ্বস্ত হয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, এসব হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

২০১৪ সালে অবৈধভাবে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয় রাশিয়া। গত বছরে ইউক্রেনে শুরু করা হামলায় এই অঞ্চলটি ব্যবহার করছে মস্কো। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা এবং রুশ বাহিনীকে সব ধরনের অস্ত্র, গোলাবারুদসহ সেনা পাঠানোর মূল বাহক এই ক্রিমিয়া অঞ্চল।

শীত মৌসুম শেষে এখন উভয় পক্ষই পূর্ব ইউক্রেনে নতুন করে হামলা-পাল্টা প্রতিরোধের জন্য প্রস্তুত। পশ্চিমা উন্নত সামরিক সরঞ্জামের নতুন সরবরাহ পাচ্ছে ইউক্রেন। এর মধ্যে ট্যাঙ্ক এবং সাঁজোয়া কর্মীবাহক রয়েছে। রুশ বাহিনীও নতুন করে আক্রমণ চালাতে অবস্থান গেড়েছে।

এদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা শনিবার জানিয়েছে, দক্ষিণের খেরসন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ৬ ইউক্রেনীয় মাইন বিশেষজ্ঞ নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা নিয়মিত মাইন অপসারণ করার সময় এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রধান সেরহি ক্রুক ফেসবুক পোস্টে বলেছেন, তাঁরা তাঁদের বিশেষজ্ঞ দলের কয়েকজনকে হারিয়েছেন। হামলায় এক প্যারামেডিক এবং অন্য একজন আহত হয়েছেন বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা শনিবার পর্যন্ত ৭ হাজার ৩০০টি মাইন অপসারণ করেছেন। এদিকে রুশ হামলার শঙ্কায় আইন প্রয়োগকারী ও সামরিক বাহিনীর কাজের সুবিধার্থে খেরসনের আঞ্চলিক রাজধানীতে এখনও কারফিউ বলবৎ রয়েছে।

অস্ত্র সরবরাহ না দিলে পূর্ব ইউক্রেনের শহর বাখমুত থেকে সেনা গুটিয়ে নেওয়ার হুমকির পর মস্কো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান। টেলিগ্রাম চ্যানেলে ইয়েভজেনি প্রিগোজিন বলেন, বাখমুতে টানা এক মাস হামলা চালানোর মতো প্রয়োজনীয় পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন তিনি। অস্ত্র ফুরিয়ে যাওয়ায় বাখমুতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে গত তিন দিন আগে সেনাবহর গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়া আগামীতে শ্রমিক সংকটে পড়বে, যার বিরূপ প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে– এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধের নিয়মিত আপডেটে জানায়, দেশটিতে বাড়বে মুদ্রাস্ফীতির ঝুঁকি। কারণ, গত তিন বছরে রাশিয়ার জনসংখ্যা ধারণার চেয়ে ২০ লাখ বেশি কমেছে। বার্ধক্যের পাশাপাশি অধিকসংখ্যক নাগরিক রাশিয়া ছাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়, গত বছর ১৩ লাখ মানুষ রাশিয়া ছেড়েছে। রুশ যোগাযোগ মন্ত্রণালয়ের ধারণা, ১ লাখ আইটি কর্মী গত বছর অন্য দেশে চলে যাওয়ার পর আর ফেরেনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত