আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনের পূর্বাঞ্চলে রকেট হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রকেট হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রকেট হামলায় এএফপি’র সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। মঙ্গলবার চাসিভ ইয়ারের কাছে এই হামলার ঘটনা ঘটে।

এএফপি’র প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে অন্য সাংবাদিক অক্ষত রয়েছেন।

এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন। তিনি বিশ্বকে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত