আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মঙ্গলবার ভোরে কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

মঙ্গলবার ভোরে কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ে পোপকো এক টেলিগ্রামবার্তায় জানান, মঙ্গলবার খুব ভোরে ড্রোন, ক্রুজ ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু হরে রুশ বাহিনী। খবর রয়টার্সের।

চলতি মাসে এটা কিয়েভে অষ্টম হামলা রাশিয়ার। কম সময়ের মধ্যে অনেকগুলো মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তাৎক্ষনিকভাবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন শহরে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

মঙ্গলবার ভোরে কিয়েভ অঞ্চলের অবলনস্কি, শেভচেনকিভস্কি ও দারনিৎস্কি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্কো বলেন, রাশিয়ার এ হামলায় বহু ভবন ও প্রাইভেটকারে আগুন ধরে গেছে। এ পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর জানা গেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে আবদিভকা শহরের একটি হাসপাতালে সোমবার আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। এতে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি যখন যুক্তরাজ্য সফরে গিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাওয়ার প্রতিশ্রুতি বাগিয়েছেন, তখনই এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের পুলিশ বাহিনী জানিয়েছে, আবদিভকা শহরে চালানো এই হামলায় ১৩টি স্থানে ৫৭টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ইউক্রেনের আবদিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাশিয়া এই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে একটি হাসপাতালে এসে আঘাত লাগে ক্ষেপণাস্ত্রের।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত