আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো: রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো: রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

ইউক্রেনীয় সেনাদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর ফের সতর্কবার্তা উচ্চারণ করল রাশিয়া। সোমবার আন্তোনোভ বলেন, এফ-১৬ যুদ্ধবিমান চালনার মতো যথেষ্ট পাইলট নেই ইউক্রেনের। প্রয়োজনীয় অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মীও নেই।

তিনি আরও বলেন, এই যুদ্ধবিমানের মাধ্যমে ন্যাটোর বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে যুদ্ধে নামলে তার পরিণতি কী হবে? বেশ কয়েক মাস ধরেই পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সর্বশেষ জি-৭ সম্মেলনে শুক্রবার জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এই এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাইলে আপত্তি জানাবে না যুক্তরাষ্ট্র।

এ পরিপ্রেক্ষিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো সতর্কবার্তা জানিয়ে বলেছিলেন, যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হয়, তা হলে পশ্চিমা দেশগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত