আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

৩ গ্রাম পুনরুদ্ধার, ইউক্রেনীয় সেনাদের উদযাপন

৩ গ্রাম পুনরুদ্ধার, ইউক্রেনীয় সেনাদের উদযাপন

ইউক্রেন দাবি করেছে যে, তাদের সেনারা দক্ষিণ-পূর্বে রাশিয়ান বাহিনীর কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধার করেছে। এটি ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ শুরু করার পর প্রথম মুক্ত করা জনবসতি বলেও জানানো হয়েছে। প্রাথমিক এই অগ্রগতি নিয়ে উদযাপন করছেন ইউক্রেনীয় সেনারা।

আলজাজিরা জানিয়েছে, রোববার ইউক্রেনের ৬৭তম জেগার ব্রিগেডের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় সেনারা বোমা বিস্ফোরণে বিধ্বস্ত একটি ভবনে ইউক্রেনের পতাকা উত্তোলন করছেন, যা দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাত্নে বসতিতে অবস্থিত। তবে ভিডিওতে প্রকাশিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের তাভরিয়া সামরিক সেক্টরের মুখপাত্র ভ্যালেরি শেরশেন টেলিভিশনে বলেছেন, আমরা পাল্টা আক্রমণমূলক পদক্ষেপের প্রথম ফল দেখতে পাচ্ছি। অন্যদিকে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণের পাশের গ্রাম মাকারিভকাও পুনরুদ্ধার করেছে। দক্ষিণ ফ্রন্টে দুই দিক দিয়ে ৩০০ থেকে ১৫০০ মিটার অগ্রসর হয়েছেন সেনারা।

নেসকুচনের ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটও টেলিগ্রামে তাদের সেনাদের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে, যেখানে ওই এলাকার ইউক্রেনীয় অবস্থানের সবচেয়ে কাছের গ্রামে তাদের পতাকা ধরে রাখার দৃশ্য দেখা গেছে। তবে এটিরও সত্যতা প্রমাণ করা যায়নি। মালিয়ার বলেন, আমাদের বাহিনী যেদিকে রক্ষণাত্মক অবস্থানে আছে, সেদিকে নতুন করে কোনো অবস্থান হারায়নি।

অন্যদিকে রোববার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সেনাদের প্রশংসা করেছেন। তবে তিনি সুনির্দিষ্ট কোনো এলাকার নাম উল্লেখ করেননি। শুধু পূর্ব ও দক্ষিণে লড়াইয়ের দুটি প্রধান সেক্টরের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘অবশ্যই আমি এই দিনের জন্য আমাদের সেনাদের প্রতি কৃতজ্ঞ।’ ‘আমাদের প্রতিটি যুদ্ধ ব্রিগেড, আমাদের প্রতিটি ইউনিট,’ বলেন ইউক্রেন প্রেসিডেন্ট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত