আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

টেলিগ্রামের সিইওকে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার

টেলিগ্রামের সিইওকে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ছবি: এলএবাংলাটাইমস

টেলিগ্রামের সিইওকে ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার বার্তা আদানপ্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানায়, দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে (জেট) করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, পরিস্থিতি সুস্পষ্ট করতে ফ্রান্সের রুশ দূতাবাস এখনই পদক্ষেপ নিচ্ছে। তাঁরা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে।

রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। দুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। সরকার তাঁকে ভিকে নামে পরিচিত তাঁর রুশ সামাজিক যোগাযোগ প্ল্যার্টফর্মটিতে বিরোধীদের স্থান না দিতে বলেছিল। তখন তিনি সেটা বিক্রি করে দিয়ে ২০১৪ সালে দেশ ছাড়েন। তিনি দুবাই চলে যান। এরপর দুবাই থেকে টেলিগ্রাম পরিচালিত হয়।

২০১৮ সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিশ্বে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত