আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের কাছে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবে ইউক্রেন : জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের কাছে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবে ইউক্রেন : জেলেনস্কি

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ হবে। তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে যাচ্ছেন।

তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে।
জেলেনস্কি বলেন, ‘পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই, এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক, যা ইউক্রেনের জন্য ন্যায়সংগত হবে।’

বিজয় পরিকল্পনায় কী কী থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এ পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

জেলেনস্কি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউইয়র্কে যাওয়ার কথা ভাবছেন। সফরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গত সপ্তাহে কিয়েভ সফর শেষে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে মোদি পুতিনকে জানান, তিনি চান আলোচনার মাধ্যমে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক।

বিবিসি জানায়, ৬ আগস্ট সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। কিয়েভের দাবি, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার অঞ্চল ও ১০০ বসতি দখলে নিয়েছে। বিবিসি এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখতে পারেনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত