আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

ছবি: এলএবাংলাটাইমস

ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল সোমবার পর্যন্ত অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও রোমানিয়ায় বন্যায় কমপক্ষে ১৮ জন মারা গেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ায় চারজন, চেক প্রজাতন্ত্রে তিনজন, পোল্যান্ডে চারজন ও রোমানিয়ায় সাতজন মারা গেছেন।

বন্যার কবলে পড়া প্রতিবেশী দেশগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

ইউরোপের কয়েক কয়েকটি দেশে চলমান বন্যা পরিস্থিতে ওলাফ শলৎজ তাঁর উদ্বেগ প্রকাশ করেন। গতকাল কাজাখস্তান সফরকালে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের সহায়তার আমরা সাধ্যমতো সাহায্য করব।’

বন্যা পরিস্থিতি মোকাবিলায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তাঁর মন্ত্রিসভার জরুরি বৈঠকে ডেকেছেন। বলেছেন, তিনি বিপর্যয় অবস্থা ঘোষণা করে একটি ডিক্রি তৈরি করেছেন। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর তা জারি হবে।

দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডের ব্রেসলাউ শহরটি বন্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ শহরটির পরিস্থিতি খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চেক প্রজাতন্ত্রের তৃতীয় বৃহত্তম অস্ট্রাভা শহর রক্ষাকারী বেশ কয়েকটি বাঁধ ভেঙে গেছে। শহরে হু হু করে প্রবেশ করছে বন্যার পানি। শহরটির কিছু বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ২ লক্ষ ৮৫ হাজার বাসিন্দা অধ্যুষিত অস্ট্রাভা শহরের অবস্থান ওডার ও ওপাভা নদীর মিলন স্থলে। এই এলাকায় বন্যার কারণে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

রোমানিয়ায় বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির বার্তা সংস্থা মিডিয়াফ্যাক্স নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিরা মূলত বয়স্ক মানুষ।

অস্ট্রিয়ায় চলতি সপ্তাহের শুরুতে বন্যাকবলিত হয়ে পড়া এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে বন্যার পানির তোড়ে বেশ কিছু বাঁধ ভেঙে যাওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে।

অস্ট্রিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্ন অস্ট্রিয়া রাজ্যে গতকাল সকাল নাগাদ অন্তত ১০টি বাঁধ ভেঙে গেছে। রাজ্যে ২০০টির বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই এলাকার প্রায় ৩ হাজার ৫০০ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জার্মানির ড্রেসডেনের এলব নদীর পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তবে স্যাক্সনি রাজ্যে বৃষ্টি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বাভারিয়া রাজ্যের বন্যা পরিস্থিতি আগামীকাল থেকে ধীরে ধীরে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশের এই বন্যার বিষয়ে জলবায়ু গবেষকেরা বলেছেন, এর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত