আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, ডানপন্থীদের দখলে মন্ত্রিসভা

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, ডানপন্থীদের দখলে মন্ত্রিসভা

ছবি: এলএবাংলাটাইমস

চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এবার নতুন সরকারের মন্ত্রীদের নাম সামনে আনলেন তিনি। প্রায় তিন মাস আগে অনুষ্ঠিত আগাম নির্বাচনে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে বেশির ভাগ আসন পেয়েছিল বামপন্থীরা। তবে নতুন গঠন করা সরকারের অধিকাংশ সদস্যই ডানপন্থী।

পার্লামেন্টে বেশি আসন পাওয়া বামপন্থী দলগুলোর জোটকে টপকাতে ডানপন্থী রক্ষণশীল দলগুলোর হাত ধরেছিল মাখোঁর মধ্যপন্থী দল। তারপরও তাদের গঠন করা এই সরকার নতুন কোনো আইন পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই আইন পাসের জন্য মেরিন লা পেনের ন্যাশনাল র‍্যালির মতো দলগুলোর ওপর নির্ভর করতে হবে তাদের।

স্থানীয় সময় রোববার নতুন সরকার ঘোষণা করা হয়। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন ব্রুনো রোতাইয়ু। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির গঠন করা রক্ষণশীল দল রিপাবলিকান পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই দল থেকে মোট ১০ জন রাজনীতিক মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

বিদায়ী অনেক মন্ত্রীকেও নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে রেখেছেন মাখোঁ। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্টিয়ান লেকোর্নু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইউরোপবিষয়ক বিদায়ী মন্ত্রী জ্যঁ-নোয়েল বাহো আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মাত্র একজন বামপন্থী রাজনীতিক মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি দিদিয়ে মিগু। তাঁকে বিচারবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েও একজন রক্ষণশীল রাজনীতিক। ব্রেক্সিট নিয়ে আলোচনায় তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। ফ্রান্সের পার্লামেন্টের জাতীয় পরিষদ বর্তমানে যে বিভক্ত অবস্থায় রয়েছে, তাতে অন্তত টিকে থাকার মতো নতুন একটি সরকার গঠনের পেছনে কাজ করেছেন বার্নিয়ে।

এদিকে নতুন সরকার ডানপন্থীদের দখলে থাকায় ক্ষুব্ধ বামপন্থী জোট ন্যাশনাল পপুলার ফ্রন্টের (এনএফপি) সদস্যরা। এরই মধ্যে তাঁরা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের হুমকি দিয়েছেন। গত জুলাইয়ে অনুষ্ঠিত আগাম নির্বাচনে জাতীয় পরিষদে সবচেয়ে বেশি আসন পেয়েছিল এই জোট। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা।

শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণার আগে রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন বামপন্থী দলগুলোর হাজার হাজার সমর্থক। মন্ত্রিসভার বিরোধিতা করে তাঁরা বলেছেন, নির্বাচনে বামপন্থীরা বেশির ভাগ আসন পেলেও সরকার গঠনের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনা করা হয়নি।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত