আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

ছবিঃ এলএবাংলাটাইমস

স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই কেয়ার হোমে বয়স্ক এবং মানসিক ভাবে অসুস্থ লোকজন থাকেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ফায়ার ডোরের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এছাড়া এক আঞ্চলিক কর্মকর্তা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কেয়ার হোমের কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছেন।

ওই কেয়ার হোমের এক পরিচালনাকারী বলেন, সম্ভবত কেউ ধূমপান করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

আরাগন অঞ্চলের জরুরি পরিষেবা দপ্তর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ভিলাফ্রাঙ্কা দে ইব্রো শহরের জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কার বাসভবনে শুক্রবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার সময় ওই কেয়ার হোমে ৬৯ জন বাসিন্দা এবং দুইজন কর্মী অবস্থান করছিলেন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুনের কারণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে লোকজন প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

ওই কেয়ার হোম থেকে ৫৬ জনকে অন্য একটি কেয়ার হোমে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

২০০৮ সালে বৃদ্ধাশ্রম হিসেবে ওই ভবনের কার্যক্রম শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অসুস্থ লোকজনকেও সেখানে সেবা দেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত