আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাজ্যে ১৩ হাজার লোক দাসত্বের শিকার

যুক্তরাজ্যে ১৩ হাজার লোক দাসত্বের শিকার

যুক্তরাজ্যে দাসত্বের শিকার ১০ থেকে ১৩ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদের মধ্যে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া নারী, বন্দী গৃহকর্মী, কারখানার শ্রমিক, কৃষক ও জেলে রয়েছেন।এ সংখ্যা দেশটিতে দাসত্বের শিকার জনসংখ্যার অনুমিত সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি। গত বছর যুক্তরাজ্যের মানবপাচার রোধ বিষয়ক জাতীয় সংস্থার এক প্রতিবেদনে এ সংখ্যা ৩ হাজারের কিছু কম বলে উল্লেখ করা হয়। খবর বিবিসির দাসত্বের শিকার এসব লোকজনকে পৃথিবীর ১শ'র বেশি দেশ থেকে পাচার করে যুক্তরাজ্যে আনা হয়েছে। ওইসব দেশের মধ্যে রয়েছে আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও রোমানিয়া। তাছাড়া যুক্তরাজ্যে জন্ম নেওয়া লোকজনও এ দাসত্বের শিকার। যুক্তরাজ্যে এই প্রথম সরকারিভাবে দাসত্বের শিকার লোকজনের হিসাব প্রকাশ করা হলো। প্রতিষ্ঠিত পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে এ সংখ্যা নিরূপণ করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 'সম্ভাব্য উপসংহার' হলো দাসত্বের শিকার লোকজনের সংখ্যা অনুমানের চেয়ে অনেক বেশি। প্রতিবেদন বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব টেরেসা মে বলেন, নির্মম বাস্তবতা হলো যুক্তরাজ্যসহ পৃথিবীর সর্বত্র দাসত্ব রয়ে গেছে। দেশের ভেতর ও আন্তর্জাতিক পর্যায়ে 'আধুনিককালের  এ দাসত্বের' বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার এখনই সময়। বিষয়টি মোকাবেলায় বেশ কিছু কৌশল হাতে নিয়েছে যুক্তরাজ্য। এরমধ্যে রয়েছে, প্রধান বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে বর্ডার ফোর্সের মানবপাচার বিরোধী বিশেষ টিম মোতায়েন।

শেয়ার করুন

পাঠকের মতামত