আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আবারো মা হলো সেই 'মমতাময়ী' তিমি

আবারো মা হলো সেই 'মমতাময়ী' তিমি

ছবি: এলএবাংলাটাইমস

আবারো বাচ্চা প্রসব করেছে কিলার হোয়েল প্রজাতির 'তাহলেকুয়াহ' নামের মা তিমিটি। ২০১৮ সালে তাহলেকুয়াহ নামের এই তিমিটি 'মায়ের মমতা' দেখিয়ে বিশ্ববাসীর নজরে আসে। 

তাহলেকুয়াহ ২০১৮ সালে প্রথম বাচ্চা প্রসব করে। কিন্তু কয়েকঘন্টা পরই বাচ্চাটি মারা যায়। কিন্তু বাচ্চার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলোনা তিমিটি।  মৃত বাচ্চাকে সাগরে ডুবে যেতে না দিয়ে টানা ১৭ দিন পিঠে করে বাচ্চাটিকে নিয়ে ১০০০ মাইল পানিতে ভেসে বেড়ায় সে। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে রাতারাতি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে উঠে তাহলেকুয়াহ। 

ইউএস হোয়েল রিসার্চ সেন্টার জানিয়েছে, গবেষকদের কাছে জে-৩৫ নামের পরিচিত তিমিটি আবারো গত সপ্তাহে একটি বাচ্চা প্রসব করেছে। প্রায় ১৮০০ মাস পর আবারো মা হয়েছে তাহলেকুয়াহ। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের ৪ তারিখ বাচ্চাটির জন্ম হয়। 

সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও ভ্যানকুভার আইসল্যান্ডের মাঝামাঝি জলসীমায় বাচ্চাসহ সাঁতরে বেড়াতে দেখা গেছে জে-৩৫ কে। বাচ্চাটির নাম দেওয়া হয়েছে জে-৫৭। দুইটি তিমির স্বাস্থ্যই ভালো আছে বলে জানিয়েছে ইউএস হোয়েল রিসার্চ সেন্টার। 

আঠারো মাস পর দীর্ঘ শোক সয়ে আবারো বাচ্চা প্রসব করায় খুবই খুশি ও অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে অঞ্চলটিতে তিমির সংখ্যা দাঁড়ালো ৭৩ এ। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত