আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

সাহারার ধূ-ধূ প্রান্তরে ১৮০ কোটি গাছের খোঁজ!

সাহারার ধূ-ধূ প্রান্তরে ১৮০ কোটি গাছের খোঁজ!

সাহারার ধূ-ধূ মরুপ্রান্তরে মিলেছে প্রায় দুই বিলিয়ন গাছের খোঁজ। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার পরিবেশবিদদের গবেষণায় সাহায্য করবে। সারা বিশ্বে কতটা কার্বন জমছে, সেই হিসেব আরও নিখুঁত হবে। খবর ফার্স্টপোস্টের।

গবেষক দলের নেতৃত্বে থাকা কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক মার্টিন ব্র্যান্ড এএফপিকে জানিয়েছেন, স্বাভাবিকভাবেই তারা খুবই আশ্চর্য হয়েছেন। সাহারায় যে এত গাছ জন্মায়, তা তারা জানতেনই না এতদিন। উদ্ভিদশূন্য একেবারে রুক্ষ অংশও নেহাত কম নেই মরুভূমিতে, কিন্তু চমৎকার বিষয় হল বালির নিচেও গাছ জন্মাচ্ছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এয়ারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসার বিজ্ঞানী জেস মেয়ার জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন আটকানোর ক্ষেত্রেও এই তথ্য খুবই সাহায্য করবে। আগামী এক, দুই অথবা দশ বছর পর ফের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করলে বদলটা ধরতে পারা যাবে।

বিশাল মরুভূমিতে সবুজের খোঁজ করে হিসাব রাখা খুব সহজ কাজ নয়, স্যাটেলাইটের পক্ষেও গাছের সংখ্যা বাড়া-কমা মাপতে যথেষ্ট কসরত করতে হয়। ফলে প্রায় অসম্ভব এই কাজটি সম্ভব করতে রীতিমতো বেগ পেতে হয়েছে মার্টিন ব্র্যান্ড এবং তার গোটা দলকে। ৯০ হাজার গাছ আলাদা আলাদা করে খুঁজে চিহ্নিত করেছেন ব্র্যান্ড নিজেই। গাছেদের শ্রেণীবিভাগের উপরেও জোর দিয়েছেন ব্র্যান্ড। সেই জন্য গবেষকদলকে আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

অন্য একটি সমীক্ষায় ৫ লক্ষ বর্গ মাইল অঞ্চলের ১১ হাজার ছবি নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়। সেখানেও সাহারায় সবুজের এই বিপুল অস্তিত্বের ইঙ্গিত মিলেছে।

অনেকেই এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাচ্ছেন ক্রমশ বদলে যাওয়া পৃথিবীর জলবায়ুর। ঠিক এই এক কারণে বরফঢাকা অ্যান্টার্কটিকার শীতল বুকেও জন্ম নিচ্ছে প্রচুর সবুজ উদ্ভিদ।

 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত