আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ড্রোন দিয়ে আকাশে ইমোজি তৈরির বিশ্ব রেকর্ড

ড্রোন দিয়ে আকাশে ইমোজি তৈরির বিশ্ব রেকর্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যানসারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি নিচ্ছিলেন যুক্তরাজ্যের ক্রিস্টোফার ব্র্যাডবুরি। চিকিৎসা নিতে নিতেই ড্রোন শোতে (আকাশে ড্রোনের প্রদর্শনী) আগ্রহী হয়ে ওঠেন। এ নিয়ে উঠেপড়ে লাগেন। শেষ পর্যন্ত হয়েছেন সফল। এমনকি ব্যতিক্রমী ড্রোন শো করে গড়েছেন বিশ্ব রেকর্ডও।

ড্রোনের মাধ্যমে মাত্র ৩ মিনিটে আকাশে সর্বোচ্চসংখ্যক ইমোজি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্র্যাডবুরি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যাডবুরি বলেন, ‘ক্যানসারের জন্য কেমোথেরাপি নিতে নিতে আমি শখের যে তালিকা তৈরি করেছিলাম, তা পূরণে ২০০৭ সালে পরীক্ষামূলক ড্রোন ওড়ানো শুরু করি। দেখলাম, এর জন্য আমাকে ঘর থেকে বের হতে হচ্ছে, যা ওই সময়ে আমার মানসিক অবস্থাকে ভালো করে তুলেছে। পাশাপাশি আমার শারীরিক চিকিৎসায়ও দারুণ কাজে দিয়েছে।’

কয়েক বছরেই এ কাজে নিজেকে দক্ষ করে তোলেন ব্র্যাডবুরি। বলেন, ‘আমি এখন টেলিভিশন ও চলচ্চিত্রের জন্য ড্রোনের সহায়তায় আকাশ থেকে দৃশ্য ধারণ করি, জরিপের কাজ করি। ড্রোনের ঝাঁক নিয়ে খেলতেও শুরু করেছি।’

সম্প্রতি ব্র্যাডবুরি যে রেকর্ড করেছেন, তাতে ১০৯টি ড্রোন কাজে লাগিয়েছেন তিনি। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের মুখচ্ছবি, রকেট, চুম্বক ও বেগুনের ইমোজি তৈরি করেন। একপর্যায়ে ৩ মিনিটে ৩০টি ইমোজি তৈরি করতে পেরেছেন। গিনেস বুকে আগের রেকর্ডটি ছিল ২৪টি ইমোজি তৈরির। রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের ড্রোন প্রদর্শনীবিষয়ক প্রতিষ্ঠান স্কাই এলিমেন্টসের।   এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত