আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

শীতে বন্ধ নাক খোলার ৬ উপায়

শীতে বন্ধ নাক খোলার ৬ উপায়

শীতকালে ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে নাক বন্ধ হয়ে যেতে পারে। নাক বন্ধ হওয়া স্বস্তিকর কিছু নয়। এতে শ্বাসকার্য চালাতে অসুবিধা হয়। বন্ধ নাক খুলতে প্রথমেই ওষুধ ব্যবহারের প্রয়োজন নাও হতে পারে, কারণ কিছু ঘরোয়া উপায় অনুসরণে নাক খুলে যেতে পারে।

নাকের দুই পাশই বন্ধ হলে ঘরোয়া চিকিৎসা শুরু করতে পারেন, কিন্তু নাকের একপাশ বন্ধ হলে চিকিৎসকের কাছে চলে যান। টিউমার, ফাঙ্গাল ইনফেকশন ও অন্যকোনো মারাত্মক রোগে নাকের একপাশ বন্ধ হতে পারে। এখানে নাকের উভয় পাশের প্রতিবন্ধকতা দূর করতে ছয়টি ঘরোয়া উপায় দেয়া হলো।

ঝাল মরিচের গুঁড়া: ঝাল মরিচের গুঁড়ায় বিদ্যমান ক্যাপসাইসিন সাইনাসকে পরিষ্কার ও শ্বাসক্রিয়াকে সহজতর করতে সহায়তা করে। এটা ব্যথাও কমিয়ে থাকে।শীতকালে আপনার বন্ধ হয়ে যাওয়া নাক খুলতে ঝাল মরিচের চা পান করতে পারেন। এককাপ ফুটানো পানিতে এক-চতুর্থাংশ চা-চামচ ঝাল মরিচের গুঁড়া মিশিয়ে পান করে দেখতে পারেন।

রসুনের ভাপ: রসুনকে কুচিকুচি করে কাটলে অথবা ছেঁচলে অ্যালিসিন নামক নিরাময়কারী উপাদান নিঃসরিত হয়। ডা. ট্রেটনার বলেন, ‘রসুনে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এবং এটা প্রাকৃতিক ঘাতক কোষ শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াতে ও অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা যোগায়।’ নাক বন্ধ হয়ে গেলে রসুনের ব্যবহারে খুলতে পারে, কারণ এই মসলার অ্যালিসিন শ্লেষ্মাকে পাতলা করতে পারে। এটা শ্বাসতন্ত্রের প্রদাহও কমায়। রসুনকে ছেঁচে গরম পানিতে মিশিয়ে ভাপ নিতে পারেন অথবা পান করতে পারেন।

পুদিনার চা: আপনার বন্ধ নাক খোলার একটি সুস্বাদু উপায় হলো, পুদিনার চা (পিপারমিন্ট টি) পান করা। পুদিনা চায়ের উষ্ণতা ও প্রশান্তিদায়ক উপাদান (মেনথল) দ্রুত আপনার শ্বাসপ্রশ্বাস সহজতর করতে পারে। এই চায়ে কাজ না হলে অথবা উপসর্গ আরো খারাপ হলে সাইনাসের ইনফেকশন আছে কিনা দেখুন, যেটার চিকিৎসা নিতে চিকিৎসকের কাছে যেতে হবে।

শরীরকে হাইড্রেটেড রাখুন: শ্লেষ্মায় নাক বা সাইনাস বন্ধ হয়ে গেলে প্রচুর পানি পান করুন অথবা তরল জাতীয় খাবার খান। শরীর হাইড্রেটেড থাকলে নাকের শ্লেষ্মা পাতলা হয়ে সহজেই সাইনাস পরিষ্কার হবে। কুসুম গরম পানি দ্রুত বন্ধ সাইনাসকে খুলতে পারে, তাই সাধারণ পানির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে উষ্ণ চা পান করতে পারেন।

ফিঙার ম্যাসাজ: ডা. ট্রেটনার বলেন, ‘এটা শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সাইনাসকে আঙুল দিয়ে ম্যাসাজ করলে পরিষ্করণ প্রক্রিয়া উদ্দীপ্ত হবে ও ব্যথা কমবে।’ নাকের ম্যাক্সিলারি সাইনাসকে তর্জনি দিয়ে ৩০ সেকেন্ড ম্যাসাজ করে ছেড়ে দিন। তিন থেকে চার বার রিপিট করুন।

হিউমিডিফাইয়ার ব্যবহার: আটলান্টার চিকিৎসক অ্যাশলে উড বলেন, ‘শুষ্ক বাতাস নাকের প্যাসেজ ও সাইনাসকে শুষ্ক করে, যা প্রদাহ বাড়ায় ও নাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বন্ধ নাক খোলার একটি চমৎকার উপায় হলো- রুমে হিউমিডিফাইয়ার ব্যবহার করা, কারণ এটা বাতাসে আর্দ্রতা ফিরিয়ে আনে।’ উষ্ণ পানিতে গোসলও সহায়ক হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত