আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কোন কোন সমস্যায় বুঝবেন চশমা বদলাতে হবে

কোন কোন সমস্যায় বুঝবেন চশমা বদলাতে হবে

যারা চশমা ব্যবহার করেন তাদের কাছে এটি যে কতো গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। সাধারণত একটি চশমা না ভেঙ্গে যাওয়া পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায় কিংবা চোখে বয়সের সঙ্গে সঙ্গে নানান ধরনের ছোটখাটো বদল আসে। সেগুলো সহজে অনুভব করা যায় না। তবে দিনের পর দিন সমস্যাগুলো এড়িয়ে গেলে চোখের ক্ষতি হয়। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন চশমা বদলানোর সময় হয়েছে।

মাথা যন্ত্রণা

মাঝে মাঝে মাথাব্যথা আর নিয়মিত মাথা যন্ত্রণা কিন্তু এক নয়। যাদের প্রায়ই মাথাব্যথা হয় তাদের বিষয়টি অবহেলা করা উচিত নয়। ঘন ঘন মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে চোখের পাওয়ার বদলালে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নতুন করে চোখের পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

ঝাপসা দৃষ্টি

অনেক সময় চোখের সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। যদিও চশমা চোখেই আছে। কিন্তু মাঝে মাঝেই দৃষ্টি ঝাপসা হলে ঘটতে পারে বিপত্তি। এমন অবস্থায় চশমা বদলাতে চিকিৎসকের পরামর্শ নিন।

ক্লান্ত চোখ

ঘুম থেকে ওঠে কোনো কিছুর দিকে তাকাতে পারছেন না, অনেকের এই সমস্যাটি হয়। আবার বই পড়তে গেলে দৃষ্টি ঝাপসা ঠেকে। এমন হলে চশমার পাওয়ার বদলাতে পারেন। দরকার হলে নতুন চশমা নিন।

ডাবল ভিশন

সব সময় একটিকে দুইটি দেখলে খুব মুশকিল। দুর্ঘটনা ঘটতে পারে। এটা যাদের হয়, তারা যখন একদিক থেকে অন্যদিকে চোখ ঘোরান তখন কোনো বস্তুকে দুটি করে দেখেন। এই সমস্যা কেটে যেতে পারে চশমা বদলালে। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দ্রুত চশমার পাওয়ার বদলে নিন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত