আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

প্যারাসিটামল দীর্ঘদিন খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে : গবেষণা

প্যারাসিটামল দীর্ঘদিন খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে : গবেষণা

উচ্চ রক্তচাপের সমস্যা থাকা যেসব ব্যক্তি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করেন, তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, যেসব রোগী দীর্ঘসময় ধরে প্যারাসিটামল গ্রহণ করছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো চিকিৎসকদের চিন্তা করা দরকার।

গবেষকরা বলছেন, মাথা ব্যথা ও জ্বরের জন্য প্যারাসিটামল গ্রহণ করা যেতে পারে।

তবে অন্য গবেষকরা বলছেন, এ বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্য আরো বেশি মানুষের ওপর বেশি সময় ধরে গবেষণা চালানো প্রয়োজন।

শরীরের ব্যথার জন্য সারা বিশ্বে বহুলভাবে ব্যবহৃত হয় প্যারাসিটামল। তবে দীর্ঘস্থায়ী বা পুরনো ব্যথা উপশমের জন্যও প্যারাসিটামলের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

তবে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল ব্যবহারের কোনো উপকারিতা আছে কিনা, তা নিয়ে তেমন প্রমাণ নেই।

স্কটল্যান্ডে ২০১৮ সালে কমপক্ষে পাঁচ লাখ মানুষকে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এই সংখ্যা দেশটির জনসংখ্যার দশ শতাংশ।

রোগীদের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, যেই সমস্যায় যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন ভুগে থাকেন, তাহলে তাদের আরো বেশি ঝুঁকি তৈরি হতে পারে বলে উঠে এসেছে গবেষণায়।

গবেষণার ট্রায়ালে ১১০ জন স্বেচ্ছাসেবীকে নেয়া হয়, যাদের টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন চারটি করে প্যারাসিটামল (১ গ্রাম) সেবন করতে দেয়া হয়।

এই ১১০ জন স্বেচ্ছাসেবীর দুই-তৃতীয়াংশ উচ্চ রক্তচাপ অথবা দুশ্চিন্তার কারণে প্যারাসিটামল নিচ্ছিলেন।

ট্রায়ালে উঠে এসেছে, 'প্যারাসিটামলের কারণে তৈরি হওয়া উচ্চ রক্তচাপ' হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ।

সার্কুলেশন জার্নালে সম্প্রতি প্রকাশিত হওয়া গবেষণাটিতে 'কিছু শ্বেতাঙ্গ স্কটিশের রক্তচাপে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়' তবে এখনো এ সম্পর্কে 'অনেক অজানা তথ্য' রয়েছে, মন্তব্য করেন লন্ডনের সেইন্ট জর্জেস ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও থেরাপিউটিকসের শিক্ষক ড. দিপেন্দর গিল।

‘প্রথমত, প্যারাসিটামল ব্যবহারের ফলে রক্তচাপ বাড়ার সমস্যা দীর্ঘ দিন টিকে থাকে কিনা, তা পরিষ্কার নয়’, বলেন ড. গিল।

‘দ্বিতীয়ত, প্যারাসিটামলের জন্য বৃদ্ধি পাওয়া রক্তচাপের কারণে হৃদরোগ তৈরি হতে পারে কিনা, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।’

যুক্তরাষ্ট্রের একটি ব্যাপকভিত্তিক গবেষণায় এর আগে উঠে এসেছিল যে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল ব্যবহার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, তবে এই দু'টির মধ্যে সরাসরি সম্পর্ক আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এডিনবরার গবেষকরা বলছেন, প্যারাসিটামল কীভাবে রক্তচাপ বাড়ায় সে সম্পর্কে তারা পরিষ্কারভাবে ব্যখ্যা দিতে পারছেন না।

তবে তারা আশা প্রকাশ করেছেন, তাদের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্যারাসিটামল প্রেসক্রাইব করার বিষয়টি নিয়ে নতুন করে গবেষণা শুরু হবে।

গবেষণার অর্থায়ন করা সংস্থা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলছে ডাক্তার ও রোগীদের প্রতিনিয়ত চিন্তা করা উচিত যে 'প্যারাসিটামলের মত অপেক্ষাকৃত ক্ষতিহীন' ওষুধও আমাদের গ্রহণ করা উচিত কিনা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত