আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যে ৫ অভ্যাস বাড়ায় হৃদরোগের ঝুঁকি

যে ৫ অভ্যাস বাড়ায় হৃদরোগের ঝুঁকি

হৃদরোগ বা হার্ট অ্যাটাক এক নীরব ঘাতক। মানুষ যেকোনো সময় এর শিকার হতে পারেন। প্রয়োজনীয় সচেতনতা ও সঠিক জীবনযাপনের অনিয়মে পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। তাই প্রয়োজন সচেতনতা। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন কাজের মধ্যেই এমন অনেক কাজ রয়েছে যা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি।  

চলুন জেনে নেই কোন অভ্যাসগুলো বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি:  


একটানা বসে থাকা

3কাজের জন্য অনেকেরই দীর্ঘ সময় বসে থাকতে হয়

প্রতিদিন পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় যারা ধরে বসে থাকেন তাদের হৃদযন্ত্রের আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। কাজের জন্য অনেকেরই দীর্ঘ সময় বসে থাকতে হয়, সেক্ষেত্রে এক ঘণ্টা অন্তর অন্তর উঠে একটু হেঁটে নিন। জীবনযাপনে এই ছোট পরিবর্তনটিই আপনার ধমনীকে নমনীয় রাখবে এবং রক্ত সঞ্চালন ভাল করবে।


অতিরিক্ত মদ্যপান

4অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং স্থূলতার মতো সমস্যা তৈরি

অত্যধিক মদ্যপানের অভ্যাস থাকলেও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং স্থূলতার মতো সমস্যা তৈরি করে যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই লাগাম টানুন মদ্যপানে।


দাঁতের অযত্ন

6যারা সঠিক ভাবে দাঁতের যত্ন নেন তাদের সংবহনতন্ত্রের সমস্যা কম দেখা যায়

শুনতে অবাক লাগলেও দাঁতের সঠিক পরিচর্যার অভাবেও আক্রান্ত হতে পারেন হৃদরোগে। ২০১৪ সালে জার্নাল অফ পিরিওডন্টাল রিসার্চ-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা সঠিক ভাবে দাঁতের যত্ন নেন তাদের সংবহনতন্ত্রের সমস্যা কম দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, মাড়ির রোগের সঙ্গে যুক্ত ব্যাকটেরিয়া শরীরে প্রদাহ বাড়ায় এবং এই প্রদাহ বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি।
 


অতিরিক্ত লবণ খাওয়া

5অত্যধিক সোডিয়াম উচ্চ রক্তচাপের কারণ যা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি

অনেকেরই অভ্যাস খাবারে অতিরিক্ত লবণ খাওয়া। শুধু তাই নয় বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, স্যুপ, হিমায়িত খাবার, চিপস এবং অন্যান্য লবণাক্ত স্ন্যাকসেও প্রচুর পরিমাণে লবণ থাকে। অত্যধিক সোডিয়াম উচ্চ রক্তচাপের কারণ যা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। তাই খাবারে লবণের ক্ষেত্রে সতর্ক হতে হবে।  


অপর্যাপ্ত ঘুম

2দীর্ঘ দিন ধরে ঘুমের অভাব ঘটলে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে পারে

নানা ব্যস্ততায় অনেকেরই সঠিক ঘুম হয়ে ওঠেনা। হৃদযন্ত্র সারা দিন কঠোর পরিশ্রম করে। তাই পর্যাপ্ত না ঘুমালে, সংবহনতন্ত্র প্রয়োজনীয় বিশ্রাম পায় না। দীর্ঘ দিন ধরে ঘুমের অভাব ঘটলে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। তাই প্রয়োজন পর্যাপ্ত ঘুম। বিশেষজ্ঞদের মতে, প্রাপ্ত বয়স্কদের দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত