আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জরায়ু মুখের ক্যানসারের লক্ষণ নয় তো?

জরায়ু মুখের ক্যানসারের লক্ষণ নয় তো?

একটানা বসে থেকে কাজ করলে বা দেহের ওজনের থেকে বেশি ভার বহন করলে কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক। কিন্তু বিশ্রাম নেওয়ার পরও হালকা ব্যায়াম করে, বা গরম সেঁক নিয়েও যদি সেই ব্যথা না কমে, তখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

চিকিৎসকদের মতে সামান্য এই কোমরে ব্যথাও কিন্তু জরায়ু মুখের ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। আমেরিকায় প্রতি বছর প্রায় ৮৫০ জন রোগী জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারান। আমাদের দেশের পরিসংখ্যানও ভয় ধরানোর মতো। তাই সতর্ক থাকা জরুরি।

চিকিৎসকরা জানাচ্ছেন, পেটের তলা থেকে কোমরের অস্থিসন্ধির হাড় পর্যন্ত যে কোনও প্রকার ব্যথা হলেও সতর্ক হওয়া উচিত। যদি ব্যথার মলম, ব্যায়াম বা সাধারণ চিকিৎসার পরও তা না কমে তখন বিষয়টি গুরুতর বলেই ধরে নিতে হবে। এ ছাড়াও বাইরে থেকে কিছু লক্ষণ দেখলেও সতর্ক হওয়া উচিত।

কোন ৩টি লক্ষণ দেখলে সতর্ক হবেন?

>> ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরেও যৌনাঙ্গ থেকে রক্তপাত হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যেতে হবে। এ ছাড়াও দু’টি ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে যদি কোনও কারণে রক্তপাত হয় অবশ্যই সাবধান হতে হবে।

>> প্রথম বার সঙ্গমের সময়ে ব্যথা হয় অনেকেরই। কিন্তু তার পরও যদি এই সমস্যা না কমে, সে ক্ষেত্রে সাবধান হতে হবে।

>> একটা বয়স পর্যন্ত হরমোনের প্রভাবে যৌনাঙ্গ থেকে তরল নিঃসৃত হওয়াও স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই তরলের রং সাধারণত স্বচ্ছ বা সাদাটে। কিন্তু এই রঙে যদি হঠাৎই পরিবর্তন আসে বা তার গন্ধ পাল্টে যায়, সে ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, উল্লিখিত লক্ষণগুলো প্রকাশ না পেলেও ৩০ বছরের পর থেকে বছরে দু’বার ‘প্যাপ স্মিয়ার’ পরীক্ষা করানো বাধ্যতামূলক। এ ছাড়াও বেশ কিছু রক্ত পরীক্ষা করলেও বোঝা যায় শরীরে ক্যানসারের বীজ লুকিয়ে আছে কিনা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত